বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৮ই নভেম্বর ২০২৩ বিকাল ০৫:৫৬
৪২৮
গাজায় বোমা হামলায় দাতব্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্স (এমএসএফ)-এর এক কর্মী নিহত হয়েছে। হামলায় তার পরিবারের বেশ কয়েকজন সদস্যও প্রাণ হারিয়েছে। সংস্থাটি মঙ্গলবার এই কথা জানিয়েছে। খবর এএফপি’র।
এমএসএফের এক বিবৃতিতে বলা হয়, ল্যাবরেটরি টেকনিশিয়ান মোহাম্মাদ আল-আহেল শাটি শরণার্থী শিবিরে তার বাড়িতে বোমা হামলায় নিহত হয়। ওই এলাকায় বোমা হামলার সময় বাড়িতে বোমা হামলা চালানো হয়। এতে বাড়িটি ধসে পড়ে।
দাতব্য সংস্থা জানায়, ‘আজ ডক্টরস উইদাউট বর্ডার্স/মেডিসিন সানস ফন্টিয়ার্স (এমএসএফ) গাজায় আমাদের গ্রুপের সদস্য মোহাম্মাদ আল আহেল নিহত হওয়ায় শোক প্রকাশ করছি। সে ৬ নভেম্বর বোমা হামলায় পরিবারের বেশ কয়েকজন সদস্যেসহ নিহত হয়।’
বিবৃতিতে বলা হয়, ‘এটা স্পষ্ট যে, গাজার কোন স্থানই নৃশংস ও নির্বিচারে বোমা হামলা থেকে নিরাপদ নয়।’
দাতব্য সংস্থাটি বলেছে, ‘ইসরায়েল ও হামাসের মধ্যে তাৎক্ষণিক যুদ্ধবিরতির জন্য আমাদের বারবার আহ্বানের কোন সাড়া দেওয়া হয়নি। তবে আমরা জোরদিয়ে বলেছি যে, গাজা জুড়ে আরো কান্ডঞ্জানহীন মৃত্যু রোধ করার এবং এই উপত্যকায় পর্যাপ্ত মানবিক সহায়তার সুযোগ করে দেওয়ার একমাত্র উপায় সেখানে যুদ্ধবিরতি পালন।’
এমএসএফের ফ্রান্সের মহাপরিচালক ক্লেয়ার ম্যাগন মঙ্গলবার সাংবাদিকদের বলেন, গাজার জনগণের রক্ত ঝরছে এবং উদ্ধারকর্মীরা কার্যত দূর্বল’ হয়ে পড়েছে।
হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া পরিসংখ্যানের বরাত দিয়ে জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় অফিস (ওসিএইচএ) জানায়, ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে ১৯২ জন স্বাস্থ্য কর্মী নিহত হয়েছে।
ইসরায়েলি কর্মকর্তাদের সর্বশেষ তথ্য অনুযায়ী, ৭ অক্টোবর গাজা উপত্যকা থেকে ইসরায়েলে একটি সঙ্গীতানুষ্ঠান এবং বিভিন্ন ঘরবাড়িতে চালানো হামাসের ভয়াবহ হামলায় কমপক্ষে ১,৪০০ জন নিহত হয়েছে। হামাসের হামলায় নিহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক। হামাসের হামলার প্রথম দিনে তাদের নির্বিচারে গুলি করে ও পুড়িয়ে মারার এবং ২৩০ জনেরও বেশি লোককে জিম্মি করার পর ইসরায়েল গাজা অবরোধ করে এবং সেখানে ব্যাপক বোমা হামলা চালায়।
গাজায় হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, হামাসের হামলার প্রতিশোধ নিতে গাজায় চালানো ইসরায়েলের হামলায় ১০,৩০০ জনেরও বেশি ফিলিস্তিনি নাগরিক প্রাণ হারিয়েছে। এদের প্রায় অর্ধেকেরও বেশি শিশু।
সেখানে ইসরায়েলি বাহিনীর হামলায় হাজার হাজার ভবন ধসে পড়েছে এবং অর্ধেকেরও বেশি জনসংখ্যা বাস্তুচ্যুত হয়েছে।
সুত্র বাসস
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত