অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় তোফায়েল আহমেদের সহযোগীতায় হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১লা এপ্রিল ২০২০ রাত ০৯:২৩

remove_red_eye

৭৫৫

বাংলার কন্ঠ প্রতিবেদক:: ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়ন পরিষদের সামনে আজ বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদের সহযোগীতায় কাচিয়া ইউনিয়নের ৫শ ৬০ জন হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়। সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেন হতদরিদ্র পরিবারের প্রতি  ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ১ কেজি ডাল এবং ১ কেজি করে পেয়াজ বিতরণ করেন।  এ সময় জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও কাচিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম নকীব, শামীম মাষ্টার, ভোলা জেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মোযাহিদুল ইসলাম তুহিন সহ বিভিন্ন ওয়ার্ডে ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।