অচিন্ত্য মজুমদার
প্রকাশিত: ১লা এপ্রিল ২০২০ ভোর ০৪:৪৩
৮৫৪
অচিন্ত্য মজুমদার:: করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে ভোলায় এক যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (৩১মার্চ) সন্ধ্যা ৭টার দিকে সদর হাসপাতালের করোনা আইসোলেশ ইউনিটে তাকে ভর্তি করা হয়। ওই যুবকের বাড়ী রাজশাহী বিভাগের জয়পুরহাট জেলায়। তিনি ভোলার শেলটেক সিরামিক ইন্ডাস্ট্রিজ এ কর্মরত আছেন।
তবে পরীক্ষা-নিরীক্ষার উপযুক্ত ব্যবস্থা না থাকায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটকে (আইইডিসিআর) ব্যবস্থা নিতে হাসপাতালের পক্ষ থেকে জরুরি বার্তা পাঠানো হয়েছ।
বিষয়টি নিশ্চিত করে ভোলার সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালি জানার, জ্বর, সর্দি ও গলা ব্যাথা নিয়ে ওই যুবক চিকিৎসা নিতে আসলে তাকে আইসোলেশনে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে তার করোনা রয়েছে কি না তা বলা যাচ্ছে না। তার নমুনা পরীক্ষা করে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এজন্য ওই যুবকের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে বলেও জানান তিনি।
এদিকে জেলায় ৪২৯ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে, যারমধ্যে গত ২৪ ঘন্টায় বেড়েছে আরো ২ জন। তবে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনের মেয়াদ শেষ হওয়ায় এরমধ্যে ২৬০ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে বলে ভোলার স্বাস্থ্য বিভাগ নিশ্চিত করেছে।
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত