বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৫ই নভেম্বর ২০২৩ বিকাল ০৫:৩৮
৩০৬
এবারের শীতে ক্রেতাদের জন্য নতুন ১৩টি ডিজাইনের আরামদায়ক কমফোর্টার বাজারে এনেছে ‘কমফি’। বৃহস্পতিবার (২ নভেম্বর) রাজধানীর বাড্ডায় আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে নতুন ডিজাইনের কমফোর্টারের মোড়ক উন্মোচন করেন আরএফএল-এর ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল।
ক্রেতার চাহিদাকে বিবেচনা নিয়ে তৈরি এসব কমফোর্টার সহজে বহনযোগ্য, ওজনে হালকা, আরামদায়ক ও সহজে পরিষ্কার করা যায়। উন্নত কাঁচামাল ও স্বয়ংক্রিয় পদ্ধতিতে তৈরি সর্বোচ্চ গুণগত মানসম্পন্ন কমফি কমফোর্টার পাওয়া যাচ্ছে দেশের সর্বত্র।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আর এন পাল বলেন, ‘আরএফএল সবসময় ক্রেতাদের চাহিদাকে বিবেচনায় রেখে পণ্য উৎপাদন করে থাকে। শীত মৌসুমে আমাদের দেশে কম্বল, লেপের বিকল্প হিসেবে কমফোর্টারের চাহিদা দিন দিন বাড়ছে। একসময় এই কমফোর্টারের প্রায় পুরোটাই আমদানি নির্ভর ছিল। এ কারণে আমরা নিজস্ব কারখানায় উন্নত কাঁচামাল ও স্বয়ংক্রিয় পদ্ধতিতে সর্বোচ্চ গুণগত মানসম্পন্ন কমফোর্টার উৎপাদন করছি এবং ক্রেতাদের ব্যাপক সাড়া পাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘এবারে শীতে আমরা ক্রেতার পছন্দকে মাথায় রেখে ১৩টি নতুন ডিজাইনের কমফোর্টার বাজারে এনেছি। বর্তমানে ক্রেতারা পণ্যের গুণগত মানের পাশাপাশি ডিজাইনকে গুরুত্ব দিয়ে থাকে। এজন্য আমরা বিপুল সংখ্যক ডিজাইনের কমফোর্টার বাজারে এনেছি যাতে করে ক্রেতা পছন্দের ডিজাইনটি ক্রয় করতে পারেন।’
কমফি’র নির্বাহী পরিচালক কাজী রাশেদুল ইসলাম বলেন, ‘বর্তমানে রিগ্যাল এম্পোরিয়াম, বেস্ট বাই, ডেইলি শপিং, আগোরা, স্বপ্ন ও মীনাবাজারসহ অনুমোদিত ডিলার ও রিটেইলারদের মাধ্যমে সারাদেশে পাওয়া যাচ্ছে কমফি কমফোর্টার। এছাড়া ক্রেতারা চাইলে অথবাডটকমের মাধ্যমে পণ্য অর্ডার করতে পারবেন। অথবাডটকমের মাধ্যমে পণ্য অর্ডার করলে মিলবে ১৫ শতাংশ মূল্যছাড়। কমফি কমফোর্টারের সর্বোচ্চ খুচরা মূল্য ২,৫০০ টাকা।’
ভোক্তাদের যাবতীয় বেডিং আইটেম সরবরাহের উদ্দেশ্যে ২০১৬ সালে যাত্রা শুরু করে ‘কমফি’। বর্তমানে কমফি ব্র্যান্ডের অধীনে বালিশ, ম্যাট্টেস, তোশক ও কমফোর্টারসহ ৩৫ ধরনের পণ্য রয়েছে।
অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন কমফি’র ডেপুটি জেনারেল ম্যানেজার (অপারেশন) এ আর শামসুর রহমান, হেড অব মার্কেটিং জহিরুল ইসলাম শিমুল, ম্যানেজার (অপারেশন) টি এম আরিফুল ইসলাম ও সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার সৈয়দ সিরাজুম মুনীরসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সুত্র জাগো
তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন
সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী
চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন
জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী
সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার
আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী
ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু
ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক