বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১লা এপ্রিল ২০২০ ভোর ০৪:২৭
৮৮৭
মনপুরা প্রতিনিধি:: ভোলার মনপুরায় দূর্গম চরের বাসিন্দাদের জন্য টেলিমেডিসিন সেবা চালু করছে মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্স। এই পর্যন্ত শতাধিক রোগির স্বাস্থ্য সেবা টেলিমেডিসিনের মাধ্যমে দিয়েছে বলে করোনা ভাইরাস সংক্রান্ত এক জরুরী সভায় স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাহমুদুর রশীদ জানান।
জানা যায়, উপজেলা থেকে বিচ্ছিন্ন ৮ টি চরে ৩০ হাজারের উপরে মানুষ বসবাস করে। এই সমস্ত দূর্গম চরাঞ্চলে মানুষের স্বাস্থ্যসেবা দেওয়ার কোন হাসপাতাল বা কমিউিনিটি ক্লিনিকের ব্যবস্থা নেই। তাই টেলিমেডিসিন সেবা চালু করেছেন স্বাস্থ্য কর্মকর্তা।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাহমুদুর রশীদ জানান, এই উপকূলের ও দূর্গম চরের বাসিন্দাদের স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য টেলিমেডিসিন সেবা চালু করা হয়েছে। ০১৭৩০৩২৪৪২১ নম্বরে ফোন দিয়ে ২৪ ঘন্টা টেলিমেডিসিন সেবা দেওয়া হচ্ছে বলে জানান তিনি। এছাড়াও সবাইকে যে কোন সমস্যা নিয়ে হাসপাতালে এসে সেবা নেওয়ার অনুরোধ করেন স্বাস্থ্য কর্মকর্তা।
মঙ্গলবার দুপুর ২ টায় হাসপাতালের হলরুমে করোনা সংক্রান্ত জরুরী সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস বক্তব্যে জানান, করোনা সংক্রামণ রোধে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সেবা করে যেতে হবে। করোনাকে ভয় না পেয়ে প্রতিরোধে ব্যবস্থা অনুযায়ী স্বাস্থ্য মন্ত্রনালয়ের নির্দেশ মেনে চলতে সবাইকে অনুরোধ করেন।
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত