অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


মনপুরায় তিন হাজার চার শত জেলের মাঝে চাল বিতরণ


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ২৭শে অক্টোবর ২০২৩ রাত ০৮:২১

remove_red_eye

১১২৭

মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় হাজিরহাট ইউনিয়নের তিন হাজার চারশত চল্লিশ জেলের মাঝে বিশেষ ভিজিএফ এর চাল বিতরন করা হয়। প্রত্যেক জেলেকে ২৫ কেজি করে মানবিক সহায়তার আওতায় এই চাউল দেওয়া হয়।
বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ জহিরুল ইসলাম হাজিরহাট ইউনিয়ন পরিষদে এই চাউল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।
এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, হাজিরহাট ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন হাওলাদার, ট্যাগ অফিসার মোঃ হারুন, ইউপি সদস্য মোঃ তসলিম, ইউপি সদস্য মোঃ বাছেত, ইউনিয়ন পরিষদের সচিব মোঃ ইয়াজউদ্দিন সহ অন্যান্যরা।
জানা যায়, ইলিশ প্রজনন মৌসুমে মেঘনা-তেতুলিয়া নদীতে ইলিশ ধরা নিষেধাজ্ঞা জারী করে সরকার। এই নিষেধাজ্ঞা সময়ে জেলেদের মানবিক সহায়তার আওতায় প্রত্যেক জেলেকে ২৫ কেজি করে বিশেষ ভিজিএফ এর চাউল বরাদ্ধ করে সরকার।