অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩১শে মার্চ ২০২০ রাত ১২:৫৪

remove_red_eye

১১০৯



 আমির হোসেন,রাজাপুর থেকে : ভোলা সদর উপজেলার  রাজাপুর ইউনিয়নের কন্দকপুর গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। এসময় তার ছেলেও আহত হয়েছে। আজ সোমবার সকাল ১১ টার দিকে ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্র জানান, ভোলার কন্দপুর গ্রামের কৃষক আবদুল খালেক জমাদার (৪৫) ও তার ছেলে আমজাদ  বেলা ১১ টার দিকে তাদের পানের বরজে বৈদ্যুতিক মটর দিয়ে পানি দিতে যায়। এসময় তার লিকেজ থাকায় পিতা ও পুত্র  বিদ্যুৎ  স্পৃষ্ট হয়। তাদের মধ্যে পিতা আবদুল খালেক জমাদার ঘটনা স্থলে নিহত এবং পুত্র আমজাদ আহত হয়। পরে আমজাদকে (২২) চিকিৎসা দেয়া হয়। এ ব্যাপারে ভোলা মডেল থানার ওসি এনায়েত হোসেন, সোমবার সন্ধ্যায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেন।