অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


দৌলতখানে গাঁজাসহ প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহায়ক আটক


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৭ই ডিসেম্বর ২০১৯ রাত ০৮:৪১

remove_red_eye

১০৭৫

 

দৌলতখান সংবাদদাতা : ভোলার দৌলতখানে ২০ গ্রাম গাঁজা সহ ৩৩ নং পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহায়ক কাম নৈশ প্রহরী মোঃ নাছির (৩৫) কে আটক করেছে থানা পুলিশ। শনিবার (৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই খান মোঃ বোরহান সংগীয় ফোর্স সহ অভিযান চালিয়ে উপজেলা চরখলিফা ইউনিয়নের পাটোয়ারী বাড়ির সামনের পাঁকা সড়ক থেকে তাকে আটক করে। দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: বজলার রহমান জানান, আসামী মোঃ নাছিরকে ২০ গ্রাম গাঁজা সহ আটক করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলার পর তাকে ভোলা কোর্ট হাজতে সোপর্দ করা হবে।