বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২০শে অক্টোবর ২০২৩ রাত ১০:৫০
৩৮২
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের চারটি সেতু উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে গণভবন থেকে একযোগে ১৫০ টি সেতু ও ১৪ টি ওভারপাস ও নবনির্মিত অন্যান্য অবকাঠামোর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এর মধ্যে ভোলা জেলার ৪ টি সেতু রয়েছে।
ভোলা-চরফ্যাশন মহাসড়কে ৩১.৮৩ মিটার দৈর্ঘ্য বঙেআলী সেতুতে ব্যয় ধরা হয়েছে ৮ কোটি ৯৩ লাখ টাকা। এছাড়া ৩৪.৮৮ মিটার দৈর্ঘ্য বোরহানউদ্দিন বাইপাস সেতুতে ব্যয় ধরা হয়েছে ৯ কোটি ৩০ লাখ টাকা।
৯ কোটি ৩২ লাখ টাকা ব্যয়ে শশীভষণ সেতু ও প্রায় ৬ কোটি ৯ লাখ টাকা ব্যয়ে নাজিরপুর সেতু উদ্বোধন করেন।
ভোলায় এই ৪ টি সেতু উদ্বোধনের মধ্যে দিয়ে পাল্টে যাচ্ছে সড়ক যোগাযোগের চিত্র। এর মাধ্যমে জনগণের বাঁচবে সময়, কমবে ভোগান্তি। বিকাশিত হবে স্থানীয় অর্থনীতি।
স্থানীয় জানান, আগে এ সময় জায়গায় ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ব্যবহার করতে হতো। এর কারণে দুর্ঘটনার আশঙ্ক থাকতো। এখন ব্রিজ করে দেওয়ায় দুর্ঘটনার আশঙ্কা অনেকটা হ্রাস পেয়েছে। যানজটও অনেকাংশে কমে যাবে।
এছাড়া দ্রæত সময়ের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করা সহজ হবে। এ ব্রিজের তৈরি করার কারণে খুব দ্রæত ভোলার উৎপাদিত কৃষি পণ্য সড়ক পথে ঢাকা বা বরিশাল পাঠানো সহজ হবে।
উল্লেখ্য, বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে রাজধানীর সড়ক ভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সারা দেশের ন্যায় ভোলার চারটি সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
এ সময় ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভার্চুয়ালি যুক্ত ছিলেন- ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক তামিন আল ইয়ামিন, ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসার আবদুল গফুর, ভোলার সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী (সওজ) মো. নাজমুল ইসলাম, উপ-বিভাগীয় প্রকৌশলী অঞ্জন রায়, উপ-সহকারি প্রকৌশলী আতিকুল ইসলাম, উপ-সহকারি প্রকৌশলী শফিকুল ইসলাম, ভোলা প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমানসহ সওজ এর বিভিন্ন ঠিকদার ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে
ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালী
ভোলায় মাদরাসা শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবীতে ঐক্যের ডাক
মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা চরফ্যাশনে সংকটে হাজারো জেলে
চরফ্যাশনে নবনিযুক্ত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা
ভোলায় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
ভোলায় জেলেদের মাঝে চাল বিতরণ শুরু
লালমোহনে কাভার্ড ভ্যানসহ ৯ হাজার লিটার অপরিশোধিত সয়াবিন তেল জব্দ
লালমোহনে সীরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা
একনেকে সৌরবিদ্যুৎকেন্দ্রসহ ১৩ প্রকল্প অনুমোদন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত