অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

প্রধানমন্ত্রীর নির্দেশনা না মানলে আমাদের অবস্থাও ইতালির মতো হবে: এমপি শাওন

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৩০শে মার্চ ২০২০ ভোর ০৫:২৩

remove_red_eye

৭৬১

লালমোহন প্রতিনিধি:: ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, আমরা যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ ঘরে থাকা না মানি তাহলে আমাদের অবস্থাও ইতালি স্পেনের মতো ভয়াবহ হবে। আমাদের করোনা ভাইরাস থেকে বাঁচতে হলে ঘরে থাকার বিকল্প নেই। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়োপযোগী সিদ্ধান্ত সারা দেশে গণপরিবহন বন্ধ তথা লকডাউনের মাধ্যমে মানুষকে ঘরে রাখা। চীন থেকে করোনা ভাইরাসের উৎপত্তি সেই চীন লকডাউনের মাধ্যমে এ ভাইরাস নিয়ন্ত্রণে এনেছে। রোববার দিনব্যাপী লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে সহ¯্রাধিক গৃহবন্ধি হতদরিদ্র শ্রমজীবি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তথা চাল, ডাল ও আলু বিতরণ উদ্বোধনকালে টেলিকনফারেন্সে এ কথা বলেন এমপি শাওন। উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি এসব খাদ্য সামগ্রী বাড়ি বাড়ি গিয়ে শ্রমজীবি মানুষের হাতে তুলে দেন। এসময় উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, ওসি মীর খায়রুল কবীর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অপূর্ব দাস উপস্থিত ছিলেন।এসময় এমপি শাওন আরো বলেন, লালমোহন-তজুমদ্দিনের খেটে খাওয়া শ্রমজীবি মানুষের জন্য ব্যক্তিগত তহবিল থেকে আগামী ৫ এপ্রিল লালমোহন এসে ৪ হাজার খাদ্য সামগ্রী, ৪ হাজার মাস্ক, ৪ হাজার সাবান ও চিকিৎসকদের জন্য ৫০ সেট পিপিই বিতরণ করা হবে। এর আগে সকালে এমপি নূরুন্নবী চৌধুরী শাওনের নির্দেশে লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে করোনা ভাইরাস থেকে মুক্ত থাকতে লালমোহনের ৯ ইউনিয়ন ও উপজেলা সদরের গুরুত্বপূর্ণ স্থানে জীবাণু নাশক ঔষধ স্প্রে করা হয়।

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

আরও...