অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


গাজার পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে : ডব্লিউএইচও প্রধান


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৮ই অক্টোবর ২০২৩ বিকাল ০৫:৩৩

remove_red_eye

৩৯০

জাতিসংঘ স্বাস্থ্য সংস্থার প্রধান বুধবার সতর্ক করে দিয়ে বলেছেন, গাজা উপত্যকার পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। সেখানের একটি হাসপাতালে ভয়াবহ হামলায় কয়েকশ’ মানুষ নিহত হওয়ার পর তিনি এমন বার্তা দিলেন। খবর এএফপি’র।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানম ঘাব্রায়েসাস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় বলেন, ‘গাজার পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। অবিলম্বে আমাদের সকল পক্ষের সহিংসতা বন্ধ করা প্রয়োজন।’
তিনি আরও বলেন, ‘প্রতি মুহূর্ত আমরা ওষুধসহ চিকিৎসা সহায়তা পাওয়ার অপেক্ষা করি আর এভাবেই প্রাণ হারাই।’
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, ‘জীবন রক্ষাকারী বিভিন্ন পণ্যের সরবরাহ শুরু করার জন্য অবিলম্বে আমাদের সেখানে যাওয়া প্রয়োজন।’

সুত্র বাসস