অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


চরফ্যাশনে শিয়াল মারার ফাঁদে প্রাণ গেল শিশুর


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৬ই নভেম্বর ২০১৯ রাত ১০:২৭

remove_red_eye

৯৬৭

 

চরফ্যাশন সংবাদদাতা : ভোলার চরফ্যাশনের চর মাদ্রাজ গ্রামে বুধবার সকালে শিয়াল মারার ফাঁদে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সাব্বির (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সাব্বির উপজেলার চর মাদ্রাজ গ্রামের আওলাদের ছেলে। নিহত সাব্বিরের চাচা সাখাওয়াত শিয়াল মারার ফাঁদটি তৈরী করেছিল।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আরেফিন এর সত্যতা নিশ্চিত করেছেন।