অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

বদলে যাচ্ছে ব্র্যাক ব্যাংকের নাম

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৬ই অক্টোবর ২০২৩ বিকাল ০৫:১৫

remove_red_eye

৪৯৮

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্র্যাক ব্যাংকের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে পরিচালনা পর্ষদ। ব্যাংকটির নতুন নাম হবে ব্র্যাক ব্যাংক পিএলসি। আগামী ১৭ অক্টোবর থেকে ব্যাংকটির নতুন নাম কার্যকর হবে।

ব্যাংকটির কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার (১৬ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য জানানো হয়েছে।

ডিএসই জানায়, ব্র্যাক ব্যাংকের নাম পরিবর্তনের বিষয়ে দেওয়া প্রস্তাব ডিএসই থেকে অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ১৭ অক্টোবর থেকে ব্যাংকটির নতুন নাম ‘ব্র্যাক ব্যাংক পিএলসি’ কার্যকর হবে। নাম বাদে ব্যাংকটির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

এদিকে, সম্প্রতি কোম্পানিটি চলতি বছরের প্রথম ছয় মাসের অর্থাৎ জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ওই প্রতিবেদনের তথ্যানুযায়ী, কোম্পানিটির মুনাফা বেড়েছে। চলতি বছরের প্রথম ছয় মাসে শেয়ারপ্রতি মুনাফ হয়েছে ১ টাকা ৯৩ পয়সা। গত বছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা হয় ১ টাকা ৩৭ পয়সা।

মুনাফার পাশাপাশি সম্পদের পরিমাণও বেড়েছে। চলতি বছরের জুন শেষে শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৩৮ টাকা ৯২ পয়সা। ২০২২ সালের জুন শেষে শেয়ারপ্রতি সম্পদ মূল্য ছিল ৩৫ টাকা ৮৩ পয়সা।

২০০৭ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া এ ব্যাংকটির পরিশোধিত মূলধন ১ হাজার ৬০৮ কোটি ৮৩ লাখ টাকা। আর শেয়ার সংখ্যা ১৬০ কোটি ৮৮ লাখ ২৯ হাজার ২২৭টি। এর মধ্যে ৪৬ দশমিক ২৪ শতাংশ শেয়ার আছে উদ্যোক্ত ও পরিচালকদের কাছে। বাকি শেয়ারের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে আছে ৭ দশমিক ৩১ শতাংশ। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৫ দশমিক ৮৮ শতাংশ এবং বিদেশিদের কাছে ৩০ দশমিক ৫৭ শতাংশ শেয়ার আছে।

কোম্পানিটির লভ্যাংশের তথ্য পর্যালোচনায় দেখা যায়, সর্বশেষ ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরে ব্যাংকটি বিনিয়োগকারীদের সাড়ে ৭ শতাংশ নগদ এবং সাড়ে ৭ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছে। তার আগে ২০২১ সালেও সাড়ে ৭ শতাংশ নগদ ও সাড়ে ৭ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেয় প্রতিষ্ঠান।

এছাড়া ২০২০ সালে ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস শেয়ার, ২০১৯ সালে সাড়ে ৭ শতাংশ নগদ ও সাড়ে ৭ শতাংশ বোনাস শেয়ার, ২০১৮ সালে ১৫ শতাংশ বোনাস শেয়ার, ২০১৭ সালে ২৫ শতাংশ বোনাস শেয়ার এবং ২০১৬ সালে ১০ শতাংশ নগদ ও ২০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেয় কোম্পানিটি। অর্থাৎ ব্যাংকটি বিনিয়োগকারীদের নিয়মিত বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছে।

সুত্র জাগো

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...