অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


চরফ্যাসনে মেঘনা নদীর তীর থেকে শিশুর মরদেহ উদ্ধার


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৩ই অক্টোবর ২০২৩ রাত ০৯:২০

remove_red_eye

৫৭৮

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার চরফ্যাসনে মেঘনা নদীর তীর থেকে আনুমানিক তিন বছর বয়সী একটি অজ্ঞাত কন্যা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার আসলামপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বেতুয়া ঘাট এলাকা থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়। 
 
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাখাওয়াত হোসেন জানান, সন্ধ্যায় মেঘনা নদী সংলগ্ন বেতুয়া ঘাট এলাকর তীর সংরক্ষণ‌ ব্লক বাঁধের উপর একটি অর্ধগলিত শিশুর মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুর মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তবে শিশুটির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। 
 
তিনি আরো জানান, উদ্ধার হওয়া শিশুর মৃতদেহের পড়নে গোলাপি নিমা, লাল রঙের হাফ প্যান্ট এবং পায়ে সাদা জুতো ছিল।