অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

মনপুরায় নৌবাহিনীর উদ্যোগে জন সচেতনতায় প্রচারনা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৯শে মার্চ ২০২০ রাত ০২:১১

remove_red_eye

৮৯৬

মেহেদি হাসান নাহিদ,মনপুরা থেকে   : মনপুরায় জেলাপ্রশাসন ও নৌবাহিনীর যৌথ উদ্যোগে করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে জনগনকে সচেতন করার জন্য উপজেলার বিভিন্ন হাট বাজারে মাইকিং করে জনসচেতনতা সৃষ্টির জন্য প্রচার চালিয়ে যাচ্ছেন জেলাপ্রশাসন ও নৌবাহিনীর একটি টিম।

শনিবার সকাল থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত একটানা উপজেলার প্রধান বাজার হাজিরহাট, চৌধুরী বাজার,কাউয়ারটেক,রামনেওয়াজ,মাষ্টারহাট,বাংলাবাজার,জনত্ বাজার,সিরাজগঞ্জ ও কোড়ালিয়া বাজারে মাইকিং করে বক্তব্য দিয়ে জনসচেতনতা সৃষ্টির চেষ্ঠা চালিয়ে যাচ্ছেন জেলাপ্রশাসন ও নৌবাহিনীর একটি টিম। করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন সহকারী কমিশনার ও অতিরিক্ত ম্যাজিষ্ট্রেট ভোলা মোঃ শামীম মিঞা ও ভোলা কন্টিজেন্ট টুআইসি  লে: আহসান। এই সময় মনপুরা থানা এ্স আই সনজিবসহ নৌবাহিনীর সদস্যবৃন্দ,বাজার কমিটির নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার আহবান জানান সহকারী কমিশনার ।  এই সময় তারা বলেন  ঘন ঘন দুই হাত সাবান  পানি দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড যাবত পরিস্কার করুন। হ্যান্ডশেক ,কোলাকুলি থেকে বিরত থাকুন,জ্বর,সর্দি,শুকনো কাশি,মাথা ব্যাথা-গলা ব্যাথা ও শরীর ব্যাথা হলে চিকিতসকের পরামর্শ নেওয়ার জন্য বলেন। রান্নার আগে খাবার ভালো করে ধুয়ে সিদ্ধ করার জন্য বলেন। হাঁসি-কাশির সময় টিস্যু বা কাপড় ব্যাবহার করুন। জনবুল স্থানে মুখে মাস্ক ব্যবহার করুন। যেখানে-সেখানে থুথু ফেলা যাবেনা।  ময়লা কাপড় বেশিদিন জমিয়ে রাখা যাবেনা। খাবারের সময় গরম পানি ব্যাবহার করুন। বিদেশ থেকে কেউ দেশে আসলে তার সাথে মিশবেন না। সভাসমাবেশ করা যাবেনা। প্রত্যেকে ৩ ফুট দুরত্বে বজায় রেখে চলাফেরা করতে হবে। কাজ শেষে দ্রæত বাড়ীতে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সবাইকে সর্তক ও সচেতন হওয়ার আহবান জানান।
 
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

আরও...