মনপুরা প্রতিনিধি
প্রকাশিত: ১১ই অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৬:৪৪
৫৫৮
মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় একই দিনে পৃথক পৃথকস্থানে নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে তিন কণ্যা শিশুর মৃত্যুর ঘটনা ঘটে।
বুধবার বিকেল সাড়ে ৫ টায় উপজেলার ১ নং মনপুরা ইউনিয়নের কাউয়ারটেক গ্রামের মঞ্জু পাটোয়ারীর বাড়ির পুকুরে এক শিশুর মৃত্যু হয়, একই ইউনিয়নের একইগ্রামের বাসিন্দা রাকিবের পুকুরে এক শিশু, অপর শিশুটি উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে কোড়ালিয়া বাজারের বাসিন্দা সোহাগ শেখের পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়।
মৃত তিন শিশু হলেন, উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের বাসিন্দা সোহাগ শেখের মেয়ে সুমাইয়া (৫), অপর দুই শিশু উপজেলার মনপুরা ইউনিয়নের কাউয়ারটেক গ্রামের বাসিন্দা মঞ্জু পাটোয়ারীর মেয়ে বিবি আয়শা (২), একই ইউনিয়নের একই গ্রামের বাসিন্দা রাকিবের মেয়ে নিহা (৩)।
পরিবার সূত্রে জানা যায়, বাসা থেকে বের হয়ে তিন শিশু খেলতে গিয়ে নিজ বাড়ির পানিতে ডুবে মৃত্যু হয়। পরে স্বজনরা পুকুর থেকে মরদেহ উদ্ধার করে।
এই ব্যাপারে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জানান, পুকুরের পানিতে ডুবে তিন কন্যা শিশুর মৃত্যুর ঘটনা ঘটে। হাসপাতালে নিয়ে আসার পূর্বে মৃত্যু হয়।
এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যুর ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত