অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় করোনা সচেতনতায় মাইকিং ও লিফলেট বিতরণ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৯শে মার্চ ২০২০ রাত ০২:০৫

remove_red_eye

৭৬৩



বাংলার কণ্ঠ প্রতিবেদক :ভোলায়  করোনা সচেতনতায় রেড ক্রিসেন্ট সোসাইটির  মাইকিং ও লিফলেট বিতরণ করেছে। শনিবার (২৮ মার্চ)  সকালে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ভোলার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ন পয়েন্টে ও হাট বাজারে সচেতনতামূলক মাইকিং করে। এসময় তারা  লিফলেট বিতরণ কর্মসূচি পালন করে। করোনা ভাইরাস সম্পর্কে সচেতন হোন,আতঙ্কিত হবে না,করোনা প্রতিরোধে নিজে সচেতন হোন,অন্যকেও সচেতন করুন এই ¯েøাগান নিয়ে তারা মাইকিং করে থাকেন। এসময় মাইকিং এর মাধ্যমে সবাইকে করোনা মোকাবিলায় জনসমাগম এড়িয়ে চলার আহŸান করা হয়। পরিষ্কার পরিচ্ছন্নসহ খাওয়ার আগে হাত ধোয়াসহ বিভিন্ন বিষয়ে অবহিত করা হয়। এসময় উপস্থিত ছিলেন ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী মো: আজিজুল ইসলাম,ইউনিট লেভল অফিসার তরিকুল ইসলাম,যুব প্রধান আদিল হোসেন তপু সহ ইউনিটের স্বেচ্ছাসেবকগন উপস্থিত ছিলেন।  ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউটিটের সেক্রেটারী মো: আজিজুল ইসলাম জানায়, আমরা মানুষের মধ্যে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এবং করোনা মোকাবিলায় আমরা এ প্রচারণা চালাচ্ছি। যাতে করে সবাই সামাজিক দূরত্ব বজায় রেখে চলে তার জন্য সচেতনতা চালাচ্ছি।