অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

ইউরো ২০২৮ এর আয়োজক যুক্তরাজ্য ও আয়ারল্যান্ড, ২০৩২ আয়োজন করবে ইতালি, তুরষ্ক

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১১ই অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৬:২২

remove_red_eye

৫২০

যুক্তরাজ্য ও আয়ারল্যান্ড যৌথভাবে ২০২৮ ইউরোর যৌথ আয়োজকন করবে। অন্যদিকে ২০৩২ এই টুর্নামেন্ট আয়োজন করবে ইতালি ও তুরষ্ক। ইউরোপীয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা এই ঘোষনা দিয়েছে। 
উভয় বিডেই কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় উয়েফার পক্ষে স্বাগতিক বাছাই করা সহজ হয়ে যায়। শুধুমাত্র উয়েফার আনুষ্ঠানিক অনুমোদনের প্রয়োজন ছিল। সুইজারল্যান্ডে গতকাল নির্বাহী কমিটির বৈঠকে ২০২৪ সালে জার্মানীর পর পরবর্তী দুই আসরের আয়োজকের নাম ঘোষনা করা হয়। 
গত সপ্তাহে ইউরো ২০২৮’র বিডিং প্রক্রিয়া থেকে নাম প্রত্যাহার করে নেয় তুরষ্ক। এর ফলে ব্রিটেন ও আয়ারল্যান্ডের পথ সহজ হয়ে যায়। ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপ আয়োজনে গুরুত্ব দেবার কারনে আগেই ২০৩০ বিশ্বকাপ বিড থেকে সড়ে দাঁড়িয়েছিল ইংল্যান্ড ও আয়ারল্যান্ড।  
গত সপ্তাহে ফিফা ঘোষনা দিয়েছে ২০৩০ বিশ্বকাপ মরক্কো, পর্তুগাল ও স্পেনে অনুষ্ঠিত হবে। তবে বিশ্বকাপের শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে প্রথম তিনটি ম্যাচ উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে অনুষ্ঠিত হবে। 
এদিকে সৌদি আরব ২০৩৪ বিশ্বকাপে বিডে অংশ নেবার ঘোষনা দিয়েছে। 
২০০৮ সাল থেকে ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপের প্রতিটি বিডে অংশ নিয়ে ব্যর্থ হওয়া তুরষ্ক প্রথমে ২০২৮ ও ২০৩২’র একক প্রার্থী ছিল। জুলাইয়ে ২০৩২ টুর্ণামেন্ট আয়োজনের জন্য ইতালির সাথে যৌথ বিডে অংশ নেবার সিদ্ধান্ত নেয়। যদিও তখনো তারা ২০২৮ বিড থেকে সড়ে আসার ঘোষনা দেয়নি। 
গত বছর নারীদের ইউরো আসর আয়োজন করা ইংল্যান্ড সর্বশেষ পুরুষদের কোন বড় ইভেন্ট ১৯৯৬ সালে আয়োজন করেছিল। সে বারের ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপে মাত্র ১৬টি দল অংশ নিয়েছিল। ২০২০ ইউরোতে ইংল্যান্ড ও স্কটল্যান্ডে ১২টি ম্যাচ অনুষ্ঠিত হয়। এর মধ্যে সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ ওয়েম্বলিতে অনুষ্ঠিত হয়। ইউরোপের বিভিন্ন দেশে এই আসরের ম্যাচগুলো আয়োজিত হয়েছিল। 
২০২৮ টুর্ণামেন্টের জন্য প্রস্তাবিত ছয়টি ভেন্যু রয়েছে ইংল্যান্ডে। এর মধ্যে দুটি লন্ডনে, বাকিগুলো ম্যানচেস্টার, লিভারপুল, নিউক্যাসল ও বার্মিংহামে। এছাড়া বেলফাস্ট, ডাবলিন, গ্লাসগো ও কার্ডিফও ম্যাচ আয়োজনের জন্য প্রস্তুত রয়েছে। 
ইউরো ২০২০’এ ইতালির রোমে কয়েকটি ম্যাচ আয়োজিত হয়েছিল। কিন্তু ১৯৯০ সালের বিশ্বকাপের পর এককভাবে বড় কোন টুর্নামেন্ট আয়োজন করেনি। ১৯৬৮ সালে চার দলের ইউরো চ্যাম্পিয়নশীপের চূড়ান্ত পর্ব ইতালিতে অনুষ্ঠিত হয়েছিল। এছাড়াও ১৯৮০ সালে আট দলের টুর্নামেন্টের আয়োজক ছিল ইতালি। 
এদিকে এ বছর জুনে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল তুরষ্কে অনুষ্ঠিত হয়েছে। চারবার ব্যর্থ হবার পর এবার ইতালির সাথে যৌথ বিডে অংশ নিয়ে তারা সফল হয়েছে তুরস্ক। টার্কিশ ফুটবল ফেডারেশন সমর্থকদের জন্য শেষ পর্যন্ত একটি ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপ অভিজ্ঞতা উপহার দেবার প্রতিশ্রুতি দিয়েছেন। 
রাশিয়া প্রথমে ২০২৮ অথবা ২০৩২ ইউরোর যেকোন একটা বিডে অংশ নেবার ঘোষনা দিয়েছিল। কিন্তু উয়েফা জানিয়ে দিয়েছে রাশিয়ান ফুটবল ইউনিয়নকে কোন ধরনেন বিডে অংশ নিতে দেয়া হবে না।

সুত্র বাসস

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...