অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় শিক্ষার্থীদের উদ্যেগে মাস্ক বিতরণ


মুহাম্মদ মুসলিম

প্রকাশিত: ২৮শে মার্চ ২০২০ বিকাল ০৫:৪৬

remove_red_eye

৮০৭

মুহাম্মদ মুসলিম ॥ ভোলায় শিক্ষার্থীদের উদ্যেগে শ্রমজিবী মানুষের মঝে বিনা মূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে। আজ শনিবার সকালে শহরের কালিবাড়ীর রোড চত্ত্বরে ‘অগ্রপথিক’ ভোলা নামে একটি সংগঠনের পক্ষ থেকে এসব মাস্ক বিতরণ করা হয়। সংগঠনের সদস্য বিভিন্ন কলেজ ও ইউনিভারসিটির শিক্ষার্থীদের অংশগ্রহণে এসময় করোনা ভাইরাস প্রতিরোধে শ্রমজিবী মানুষদের মাঝে সচেতনাতা বাড়াতে তাদের সাথে কথা বলার পাশাপাশি নানান উপদেশ দেয়ং শিক্ষার্থীরা। এসময় সংগঠনের সদস্যরা জানান,  করোনা ভাইরাস বিষয়ে সরকার নানা কর্মসূচী গ্রহণ করলেও শ্রমিজিবী মানুষের মাঝে সেইভাবে সচেতনতা সৃষ্টি হয়নি, যেটা  অবশ্যই আমাদের সকলের জন্য আশংকার বিষয়। যার কারণে তারা শ্রমজিবী এসব মানুষদের নিয়ে এ কর্মসূচী পালন করেন।