অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

স্টার সিনেপ্লেক্সের পথচলার ১৯ বছর: চার সিনেমাকে সম্মাননা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৯ই অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৬:২৪

remove_red_eye

৫৮২

পথচলার ১৯ বছর পূর্ণ করছে দেশের জনপ্রিয় মাল্টিপ্লেক্স সিনেমা হল স্টার সিনেপ্লেক্স। এ উপলক্ষে শনিবার (৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ঢাকা ক্লাবে জমকালো উদযাপনের আয়োজন করে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। যেখানে ঢাকাই শোবিজের অনেক তারকাও উপস্থিত হয়েছিলেন।

বর্ষপূর্তির আয়োজনে স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল জানান, বর্তমানে দেশজুড়ে তাদের ১৯টি স্ক্রিন চালু রয়েছে। আগামী বছরের মধ্যে সেটা ৪০-এর প্রান্তে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করছেন।

মাহবুব রহমান রুহেল বলেন, ‘আমাদের শুরুটা বেশ সংগ্রামের ছিল, কিন্তু এখন যেভাবে ভালো ভালো সিনেমা হচ্ছে, এ অবস্থায় আমরা সিদ্ধান্ত নিয়েছি ২০২৪ সালের মধ্যে আরও ২০টি স্ক্রিন চালু করব। আগামী বছরের শুরুতে চালু হবে ঢাকার উত্তরা, সিদ্ধেশ্বরী (নারায়ণগঞ্জ), বগুড়া, কুমিল্লা, কক্সবাজারে একাধিক স্ক্রিনের সিনেপ্লেক্স। আমাদের টার্গেট ১০০ স্ক্রিন চালু করা। সেই লক্ষ্যেই এগোচ্ছি।’

চলতি বছর কোরবানির ঈদে মুক্তি পাওয়া ‘প্রিয়তমা’ ও ‘সুড়ঙ্গ’ সিনেমা দুটি বিপুল ব্যবসা করেছিল। সেই রেশ টেনে রুহেল বললেন, “এ বছর হলিউডের ছবির চেয়েও দেশের ‘প্রিয়তমা’ ও ‘সুড়ঙ্গ’ ভালো চলেছে। এভাবে যদি বছরে কমপক্ষে ১০টি ভালো কনটেন্ট দেওয়া যায় তাহলে আরও বেশি স্ক্রিন বাড়ানোর উৎসাহ পাবো আমরা।”

অনুষ্ঠানে দেশীয় সিনেমাকে উৎসাহিত করতে বছরের আলোচিত সিনেমা হিসেবে ‘প্রিয়তমা’, ‘সুড়ঙ্গ’, ‘প্রহেলিকা’ ও ‘অন্তর্জাল’ টিমকে বিশেষ সম্মাননা দিয়েছে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।

সিনেমা প্রদর্শনের পাশাপাশি প্রযোজনায়ও নাম লিখিয়েছে স্টার সিনেপ্লেক্স। ২০১৯ সালে মুক্তি পায় তাদের প্রথম প্রযোজনা ‘ন ডরাই’। তানিম রহমান অংশু নির্মিত ছবিটি দর্শকের সাড়া এবং পুরস্কার উভয়ই জিতেছিল। বর্তমানে একাধিক সিনেমার চিত্রনাট্য নিয়ে কাজ চলছে বলে জানালেন প্রতিষ্ঠানটির কর্ণধার। আগামী বছরই সেগুলোর কাজ শুরু হবে।

সিনেপ্লেক্সের বর্ষপূর্তির এ আয়োজনে উপস্থিত ছিলেন অভিনেতা মাহফুজ আহমেদ, চিত্রনায়ক সাইমন সাদিক, এবিএম সুমন, নির্মাতা হিমেল আশরাফ, দীপংকর দীপন, মোস্তফা কামাল রাজ, সংগীতশিল্পী মুজা, গায়িকা-অভিনেত্রী জেফার, গায়িকা দিনাত জাহান মুন্নী, নির্মাতা তানিম রহমান অংশুসহ অনেকে।

বর্তমানে ঢাকার বসুন্ধরা সিটি, মহাখালীর এসকেএস টাওয়ার, ধানমন্ডির সীমান্ত সম্ভার, বিজয় সরণির সামরিক জাদুঘর, মিরপুরের সনি স্কয়ার, চট্টগ্রামের বালি আর্কিড ও রাজশাহী হাইটেক পার্ক মিলিয়ে সাতটি শাখায় স্টার সিনেপ্লেক্সের ১৯টি স্ক্রিন চালু রয়েছে।

সুত্র জাগো

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...