বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৮শে মার্চ ২০২০ রাত ০৩:১৭
৯৩২
আকতারুল ইসলাম আকাশ : নদী আর সাগর বেষ্টিত দ্বীপ জেলা ভোলার মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে কারেন্ট জাল ও বহেুন্দি জাল ব্যবহারে অবাধে নিধন করা হচ্ছে বিভিন্ন প্রজাতির পোনা মাছ। এতে জাটকা ও ডিমওয়ালা বিভিন্ন প্রজাতের মাছের পোনা সহ অন্যান্য জলজ প্রাণী অকালে মারা যাওযায় জীববৈচিত্র পড়েছে হুমকিতে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ভাংতির খাল সংলগ্ন স্থানীয় প্রভাবশালী ফারুক বেপারি, সাজল বেপারি ও হাছান বেপারির নেতৃত্বে নদীর মাঝে নিষিদ্ধ বেহুন্দি জাল দিয়ে অবৈধভাবে শিকার করা হচ্ছে বিভিন্ন প্রজাতির মাছ। ফলে বিলুপ্ত হচ্ছে প্রায় ২৫০ প্রজাতির মাছ। মাছশুন্যকরে তুলছে নদীগুলোকে।
বৃহস্পতিবার সকালে ইলিশা ভাংতির খাল এলাকায় গিয়ে দেখা যায়, নদীর মাঝে জেলেরা বেহুন্দি জাল ও কারেন্ট জাল পেতে বিভিন্ন প্রজাতের ছোট ছোট পোনা মাছ ও মাছের রেনুসহ জালে ধরা পড়ছে জাটকা, ডিমওয়ালা পুটি, টেংরা, কই, বেলা, বাইলা, ব্যাঙ, সাপ ও অন্যান্য জলজ প্রাণী। ফলে অচিরেই কমে যাবে বিভিন্ন প্রজাতির মাছ, বন্ধ হয়ে যাবে প্রকৃতির জলজ প্রাণীর উৎপাদন।
স্থানীয় একাধিক ব্যাক্তি জানান, কতিপয় প্রভাবশালী দালাল জেলেদের প্ররোচনায় এক প্রকার জোর পূর্বক কারেন্ট জাল, বেহুন্দি জাল ও মশারী জাল দিয়ে এসব পোনা ও রেনু অবাধে নিধন করা হচ্ছে।
এদিকে মেঘনা পাড়ের জেলেরা বলেন, নদীতে বেহুন্দি ও কারেন্ট জালের ব্যবহার বন্ধ করতে হলে এসব জালের উৎপাদান বন্ধ করতে হবে। কিন্ত তা না করে নদীতে এসে জেলেদের ধাওয়া করে জাল পুড়িয়ে ধ্বংস করে এবং জেল জরিমানা করা হচ্ছে।
এবিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা আজহারুল ইসলাম জানান, ভাংতির খাল এলাকায় বেহুন্দি জাল দিয়ে অবৈধভাবে মাছ নিধন হচ্ছে বিষয়টি আমিও শুনেছি। অতি দ্রæতই সেখানে অভিযান চালাবো। বিষয়টি কোস্ট গার্ডকেও জানানো হয়েছে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত