অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

১৫ অক্টোবরের পর ডাটা প্যাকেজ নিয়ে প্রতারণা বন্ধ হবে

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৭ই অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৬:০৬

remove_red_eye

৪৫৯

ডাটা প্যাকেজ নিয়ে মোবাইল ফোন অপারেটর কোম্পানিগুলো যে ‘প্রতারণা’ করছে, তা ১৫ অক্টোবরের পর বন্ধ হবে বলে জানিয়েছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার।

তিনি বলেন, ‘আমরা এক দেশে এক রেট করে ইন্টারনেট সুলভ করেছি। ডাটা প্যাকেজ নিয়ে যে ধোঁয়াশা বা প্রতারণা চলছে, তাও আগামী ১৫ অক্টোবরের পর কেটে যাবে, সব বন্ধ হবে। তিনদিনের প্যাকেজ সাত দিনে বাড়িয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। ৮৫টি প্যাকেজ থেকে ৪০টি প্যাকেজে নামিয়ে এনেছি।’

শুক্রবার (৬ অক্টোবর) রাতে চতুর্থ উই সম্মেলনে আয়োজিত প্যানেল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে বিটিআরসি চেয়ারম্যান এসব কথা বলেন। রাজধানীর বসুন্ধরা কনভেনশেন সেন্টারে ‘শেল্ডিং দ্য ডিজিটাল রিলেম: ইনসাইট ইনটু ডিজিটাল কানেকটিভিটি অ্যান্ড সাইবার সিকিউরিটি’ শীর্ষক এ প্যানেল আলোচনা হয়।

শ্যাম সুন্দর সিকদার বলেন, ‘নারীরা যাতে ই-কমার্স সেক্টরে এগিয়ে আসতে পারেন, সেজন্য শহরের সঙ্গে সঙ্গে গ্রামেও কম দামে ইন্টারনেট পৌঁছে দিয়েছি আমরা। ফেসবুকের কনটেন্ট নিয়ে সমস্যা হয়। সেগুলো নিরসনে প্রায় সময়েই আমরা তাদের সঙ্গে কথা বলি, সামনের দিনেও বলবো।’

বিটিআরসি চেয়ারম্যান আরও বলেন, ‘আমরা সবসময় উইমেন ফ্রেন্ডলি (নারীবান্ধব) পলিসি করি। আপনাদের অনেকেই বিষয়টি জানেন না, দেখেনও না। ফেসবুক ও সোশ্যাল মিডিয়ায় কিছু পলিসি বিষয়ে কাজ করা এখনো বাকি। সেটা নিয়ে ফেসবুক-ইউটিউবের সঙ্গে আমাদের দেনদরবার হচ্ছে। আমরা প্রতি প্রান্তিকে ফেসবুক, ইউটিউব ও টিকটকের সঙ্গে বৈঠক করি। আপত্তিকর কনটেন্ট নামিয়ে ফেলতে কাজ করি।’

প্যানেল আলোচনা সঞ্চালনা করেন ই-ক্যাব পরিচালক ইলমুল হক সজীব। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার সিকিউরিটি বিভাগের এডিসি নাজমুল ইসলাম, আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক মোস্তফা কামাল, সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা প্রমুখ।

সুত্র বাসস

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...