অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


বোরহানউদ্দিন কামিল মাদ্রাসায় নানা আয়োজনে শিক্ষক দিবস পালিত


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৫ই অক্টোবর ২০২৩ রাত ০৮:৪৯

remove_red_eye

৬৭৭

বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনের সর্বোচ্চ বিদ্যাপীঠ  বোরহানউদ্দিন কামিল মাদ্রাসায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

দুপুর দুইটায় মাদ্রাসার অধ্যক্ষ এবি আহমদ উল্যাহ আনছারীর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যা‌লি ক্যাম্পাস থেকে শুরু হয়ে বোরহানউ‌দ্দিন টু বোরহানউদ্দিন কামিল মাদ্রাসা সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়।

র‌্যা‌লি শেষে মাদ্রাসার হলরুমে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বোরহানউদ্দিন কামিল মাদ্রাসার অধ্যক্ষ এবি আহমদ উল্যাহ আনছারীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ এ.এইচ.এম অলিউল্যাহ,ফকিহ মোহাম্মদ হাবিবুল্লাহ, মাও. মাকসুদুর রহমান,সহকারী অধ্যাপক মাকসুদুর রহমান,সহকারী অধ্যাপক মাও. হাবিবুর রহমান,প্রভাষক মাও. আমিনুল ইসলাম,মো. শোয়াইবুর রহমান,মোসাম্মদ তামিমা প্রমুখ।

অনুষ্ঠানে শিক্ষক,শিক্ষার্থী,অভিভাবক ও সুধিসমাজ উপস্থিত ছিলেন।