অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


মনপুরায় বিশ্ব শিক্ষক দিবস পালিত


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ৫ই অক্টোবর ২০২৩ রাত ০৮:৪০

remove_red_eye

৪৪২

মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় উত্তর সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়ে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস-২০২৩ পালিত হয়।

বৃহস্পতিবার সকাল ১০ টায় স্কুল প্রাঙ্গণে র‌্যালি ও হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও এই উপলক্ষ্যে উপজেলার ১০ টি মাধ্যমিক বিদ্যালয়, ৬ টি মাদ্রাসা ও ৩ টি কলেজে পৃথকভাবে দিবসটি উদ্যাপন করে।

শিক্ষক দিবসের আলোচনা সভায় সহকারি শিক্ষক আমিরুল ইসলাম লিটনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌরকৃষ্ণ দাস, সিনিয়র শিক্ষক মোঃ জাকির হোসেন, সিনিয়র সহকারি শিক্ষক হুমায়ন কবির, সহকারি শিক্ষক আবদুর রব।
এই সময় অন্যান্য স্কুলের সহকারি শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।