অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্স কমিটির মতবিনিময় সভা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৪ঠা অক্টোবর ২০২৩ রাত ১০:৪৭

remove_red_eye

৪৩৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ইলিশ উৎপাদন বাড়ানোর লক্ষ্যে প্রজনন মৌসুমে মা ইলিশকে ডিম ছাড়ার সুযোগ দিতে আগামী ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুত ও বিনিময় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ভোলা দৌলতখানে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৩ উপলক্ষে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ অক্টোবর) বিকাল ৩টায় উপজেলা নির্বাহী অফিসার পাঠান মোঃ সাইদুজ্জামান এর সভাপতিত্বে উপজেলা প্রশাসন ও মৎস অধিদপ্তরের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মনজুর আলম খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুন্নি ইসলাম, দৌলতখান থানা অফিসার ইনচার্জ সত্যরঞ্জন খাসকেল, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাসনাইন, হাজিপুর ইউপি চেয়ারম্যান হামিদুর রহমান টিপু, সৈয়দপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক মাস্টার, ভবানীপুর ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খবির হোসেন চৌধুরী, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম হাওলাদার, দক্ষিণ জয়নগর ইউপি চেয়ারম্যান বশির হাওলাদার, উপজেলা খাদ্যগুদাম (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোঃ আলাউদ্দীন, দৌলতখান প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, দৌলতখান রিপোর্টার্স ইউনিটির তথ্য গবেষণা সম্পাদক মোঃ মিরাজ হোসাইন, চ্যানেল এস এর দৌলতখান প্রতিনিধি মোঃ হাসনাইন আহমেদসহ প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার পাঠান মোঃ সাইদুজ্জামান বলেন, সারাদেশের ন্যায় দৌলতখানেও ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ থাকবে। ওই সময় ইলিশ পরিবহণ, ক্রয়-বিক্রয়, মজুদ ও বিনিময়ও নিষিদ্ধ থাকবে। এছাড়াও ইলিশ আহরণে বিরত থাকা নিবন্ধিত জেলেদের সরকার ভিজিএফ খাদ্য সহায়তা দেওয়া হবে। তবে নিষিদ্ধকালে মা ইলিশ সংরক্ষণ অভিযান অব্যহত থাকবে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...