অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১৯শে মে ২০২৬ | ৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩

উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াই শুরু হচ্ছে ভারত বিশ্বকাপ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৪ঠা অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৬:৪৭

remove_red_eye

৩০৮

ভারতে আসন্ন বিশ্বকাপের পর্দা উঠছে আগামীকাল বৃহস্পতিবার। তবে ৫ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এবারের বিশ্বকাপে থাকছে না কোনো উদ্বোধনী অনুষ্ঠান। প্রচলিত নিয়মের বাইরে গিয়ে এবার আয়োজন করা হয়েছে ক্যাপ্টেনস ডে’র। অংশগ্রহণকারী ১০টি দলের অধিনায়করা থাকবেন ওই অনুষ্ঠানে। সব অধিনায়ককে একই ফ্রেমে এনে করা হবে ফটোশ্যুট। পরে সংবাদ সম্মেলনে যোগ দেবেন তারা।

টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদন অনুসারে, উদ্বোধনী অনুষ্ঠানে নিরাপত্তা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংশয় প্রকাশ করা হয়েছিল। যে কারণে এবারের বিশ্বকাপে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করার পরিকল্পনা থাকলেও সেটা বাতিল করা হয়েছে।

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ২০১৯ বিশ্বকাপের দুই ফাইনালিস্ট নিউজিল্যান্ড ও ইংল্যান্ড।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৫ নভেম্বর। দ্বিতীয় সেমিফাইনালটি অনুষ্ঠিত হবে ১৬ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে।

আগামী ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। উদ্বোধনী অনুষ্ঠান না হলেও ফাইনাল ম্যাচের আগে আয়োজন করা হবে সমাপনী অনুষ্ঠানের। শুধু তাই নয়, ১৪ অক্টোবর আহমেদাবাদে ভারত-পাকিস্তান ম্যাচের আগেও একটি অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে আয়োজকদের।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ১০টি দল অংশগ্রহণ করবে। ভারতের ১০টি ভেন্যুতে মোট ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। রাউন্ড-রবিন পদ্ধতিতে শেষ হবে প্রথমপর্বের খেলা। যেখানে প্রতিটি দল বাকি ৯টি দলের সাথে একবার করে মুখোমুখি হবে। যে চার দল পয়েন্ট টেবিলের শীর্ষে থাকবে তারা সেমিফাইনালে যাবে।

সুত্র জাগো

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

আরও...