অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

সন্দেহভাজন জিহাদিদের হামলায় নাইজারে ২৯ সৈন্য নিহত

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩রা অক্টোবর ২০২৩ বিকাল ০৫:৫২

remove_red_eye

৩৬৮

নাইজারের পশ্চিমাঞ্চলে সন্দেহভাজন জিহাদিদের হামলায় দেশটির ২৯ সৈন্য নিহত হয়েছে।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার এ কথা জানিয়েছে। এমন মর্মান্তিক হত্যার ঘটনায় দেশটিতে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। । খবর এএফপি’র।
টেলিভিশনে প্রচারিত মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, শতাধিক সন্ত্রাসী সৈন্যদের লক্ষ্য করে ব্যাপক হামলা চালায়। তারা এ ভয়াবহ  হামলায় বিভিন্ন বিস্ফোরক ডিভাইস এবং কামিকাজ গাড়ি ব্যবহার করে।
সেখানে হামলায় দুই সৈন্য মারাত্মকভাবে আহত হয়েছে।
বিবৃতিতে বলা হয়, সৈন্যদের অভিযানে বেশ কিছু সন্ত্রাসীও নিহত হয়।
মন্ত্রণালয় জানায়, ওই অঞ্চলে ইসলামিক স্টেট গ্রুপের হুমকি মোকাবেলায় সামরিক বাহিনীর অভিযান চলাকালে দেশটির মালি সীমান্তের কাছে জিহাদিদের এমন হামলার ঘটনা ঘটে।
মন্ত্রণালয় আরো জানায়, সন্ত্রাসীরা যোগাযোগের বিভিন্ন ব্যবস্থার ক্ষেত্রে বাধার সৃষ্টি করে। তারা আরো জানায়, এক্ষেত্রে হামলাকারীরা বাইরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিশেষ সুবিধা লাভ করে। এ ব্যাপারে বিস্তারিত আর কিছু বলা হয়নি।
এক দশকেরও বেশি সময় ধরে আফ্রিকার সাহেল অঞ্চলে জিহাদিরা ব্যাপকভাবে সক্রিয় রয়েছে। ২০১২ সালে মালির উত্তরাঞ্চলে জিহাদিদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। পরে ২০১৫ সালে তারা প্রতিবেশি দেশ নাইজার ও বুরকিনা ফাসোতে ছড়িয়ে পড়ে।

সুত্র বাসস

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...