বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৩রা অক্টোবর ২০২৩ বিকাল ০৫:৫১
৩২৪
জলবায়ু পরিবর্তন বিরোধী লড়াই এগিয়ে নিতে দেশগুলিকে ভূ-রাজনৈতিক উত্তেজনা একপাশে রেখে বৃহত্তর আন্তর্জাতিক সহযোগিতার জন্য লড়াই করতে হবে।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইইএ) প্রধান ফাতিহ বিরল কোপ২৮ সম্মেলনের আগে মাদ্রিদে একটি আন্তর্জাতিক জলবায়ু এবং জ¦ালানি সমাবেশে সোমবার এ কথা বলেছেন।
বিশে^র প্রায় ৪০ মন্ত্রী এবং শীর্ষ জ¦ালানি ও পরিবেশ বিষয়ক নেতাদের এই সমাবেশে তিনি আরো বলেছেন, ২০১৫ সালে প্যারিস সম্মেলনে সম্মত হওয়া ১.৫ ডিগ্রী সেলসিয়াস লক্ষ্যমাত্রা এখনও নাগালের মধ্যে রয়েছে। তবে তা অনেক চ্যালেঞ্জের মুখে।
তিনি বলেন, এসব চ্যালেঞ্জের মধ্যে রয়েছে বিশ্বের ভূ-রাজনৈতিক বিভাজন। আমরা যে পদক্ষেপগুলি নেওয়ার আশা করছি তার জন্য ভূ-রাজনৈতিক বিভাজন অন্যতম মূল প্রতিবন্ধকতা।
তিনি বলেন, যদিও প্রযুক্তি ও স্বচ্ছ জ¦ালানিতে বিনিয়োগের মাত্রা বেগবান, তবে তা যথেষ্ট নয়। আন্তর্জাতিক সহযোগিতার অভাব একটি প্রধান সমস্যা। আমাদের ভূ-রাজনৈতিক উত্তেজনাগুলিকে এক পাশে রাখার উপায় খুঁজে বের করতে হবে। তিনি এই ইস্যুতে সোচ্চার হতে দেশগুলিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
জাতিসংঘের কোপ২৮ জলবায়ু সম্মেলন ৩০ নভেম্বর থেকে ১২ ডিসেম্বরের মধ্যে বিশে^র বৃহৎ তেল উৎপাদনকারী দেশ দুবাইয়ে অনুষ্ঠিত হবে। এ সম্মেলনে বিশে^র জ¦ালানি ভবিষ্যত ইস্যুটি প্রাধান্য পাবে।
সাম্প্রতিক বছরগুলিতে বিশ্বব্যাপী উত্তেজনা বেড়েছে। বিশেষ করে ইউক্রেনে রাশিয়ার আক্রমণ এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে ক্রমবর্ধমান প্রতিদ্বন্দ্বিতার কারণে আশংকা করা হচ্ছে ভূ-রাজনৈতিক ইস্যু জলবায়ু সংকট বিষয়কে নিচে ঠেলে দেবে।
সুত্র বাসস
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত