বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৩০শে সেপ্টেম্বর ২০২৩ বিকাল ০৪:০৭
৪৯৭
যখন তখন কেঁপে উঠছে শহর-দেশ। ভূমিকম্পে বাড়ি-ঘরের যেমন ক্ষতি হচ্ছে তেমনি হাজার হাজার মানুষ মারা যাচ্ছেন। সম্প্রতি তুরস্ক, সিরিয়া, মরক্কোর ভয়াবহ ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন কয়েক হাজার মানুষ। বাড়ি-ঘর, স্বজন হারিয়ে নিঃস্ব হয়েছেন অনেকেই।
আমাদের দেশেও মাঝে মাঝেই ভূমিকম্প হচ্ছে বিভিন্ন স্থানে। সহনীয় মাত্রায় হলেও তাতে ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। তাই আগে থেকেই ভূমিকম্পের পূর্বাভাস পাওয়া গেলে মানুষ সতর্ক হতে পারবেন। নিরাপদ স্থানে সরে যেতে পারবেন। এবার সেই ব্যবস্থাই করলো গুগল।
গতকাল ছিল গুগলের ২৫তম জন্মদিন। সেদিনই এই বিশেষ ফিচার আনার ঘোষণা করলো গুগল। জনপ্রিয় সার্চ ইঞ্জিন সংস্থা জানিয়েছে, কম্পন শনাক্ত করবে ছোট আকারের ‘সিসমোমিটার’। ভূমিকম্পের তীব্রতা শনাক্ত করতে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে একটি সেন্সর কাজ করবে।
সার্চ ইঞ্জিন সংস্থার সিইওর দাবি, অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের এলাকায় ভূমিকম্পের স্বয়ংক্রিয় আগাম সতর্কবার্তা প্রদানের চেষ্টা করা হবে। সতর্কতা পরিষেবা মিলবে অ্যান্ড্রয়েড ৫ এবং এই অপারেটিং সিস্টেমের পরবর্তী সংস্করণগুলিতে। আসলে অ্যান্ড্রয়েড অপরেটিং সিস্টেমে রয়েছে অ্যাক্সিলোমিটার। যা এক্ষেত্রে ছোট আকারের সিসমোমিটার হিসেবে কাজ করবে।
গুগল এক ব্লগে দাবি করেছে, ইন্টারনেট বার্তার গতিবেগ আলোর গতিবেগের সমান। কম্পনের গতিবেগ তার চেয়ে অনেকটাই কম। এর ফলেই সাংঘাতিক কম্পনের আগেই ভূমিকম্পের সতর্কবার্তা পাবেন গ্রাহক। এর ফলে বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে। বিশ্বের অনেক দেশে এরই মধ্যে এই ফিচার চালু হয়েছে।
সুত্র জাগো
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত