অচিন্ত্য মজুমদার
প্রকাশিত: ২৫শে মার্চ ২০২০ রাত ১১:২৩
১০২৩
অচিন্ত্য মজুমদার :: ভোলায় জেলেদের জালে বিলুপ্তপ্রায় বন ভোঁদড় (উদবিড়াল) আটকা পড়েছে। আজ বুধবার বন বিভাগ ভোঁদড়টি উদ্ধার করে ঘেয়াঘাট এলাকায় তেঁতুলিয়া নদীতে অবমুক্ত করে।
জেলা সদর উপজেলা বন কর্মকর্তা মোঃ কামরুজ্জামান স্থানীয়দের বরাত দিয়ে জানান, সদর উপজেলার ভোলা-খেয়াঘাট সড়কের বিসিক শিল্পনগরী এলাকায় ইয়াসিন মাঝির মাছের ঘেরে মাছ খেতে আসলে জেলেদের জালে আটকা পড়ে বন ভোঁদড়টি। এসময় জেলেরা ভোঁদড়টিকে বন্দি করে সাংবাদিকদের মাধ্যমে বন বিভাগে খরব দিলে বনবিভাগের কর্মীরা ভোঁদড়টিকে উদ্ধার করে নিয়ে আসে। পরে ভোলা খেয়াঘাট সংলগ্ন তেতুলিয়া নদীতে ভোঁদড়টিকে অবমুক্ত করা হয়। ৪ কেজি ওজনের ভোঁদড়টি প্রাপ্তবয়স্ক ছিল বলেও জানান তিনি।
এসময় তিনি আরো বলেন, ভোদর নামের এ প্রাণীটি গ্রামাঞ্চলে উদবিড়াল নামে পরিচিত। উদ অর্থ পানি। পানির সঙ্গে এদের সম্পপর্ক বেশি বলে এ প্রাণীটির নাম হয়েছে উদবিড়াল। তারা পানিতে সাঁতার কাটে, ডুব দেয়, কিন্তু একটানা পানিতে বাস করে না। খাবারের সন্ধানে এরা ডাঙ্গায়-পানিতে সবখানেই অবাধে বিচরণ করে। সংকটাপন্ন বন্য প্রাণীগুলোর মধ্যে বন ভোঁদড় হচ্ছে অন্যতম। তাই এই প্রাণীগুলো ধরার চেষ্টা না করে অবাধে বিচরণে বাঁধা সৃষ্টি না করার অনুরোধ জানান তিনি।
কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি
১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান
শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত