বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৭শে সেপ্টেম্বর ২০২৩ বিকাল ০৫:৪৪
৪১০
নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাপানিজ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের জন্য অবকাঠামো উন্নয়নে ২৭০ কোটি ২২ লাখ ৪৭ হাজার ৬০২ টাকা ব্যয় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই ব্যয় বাড়াতে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
পাশাপাশি ঢাকার কেরানীগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন প্রকল্পের পূর্তকাজের জন্য দুটি প্যাকেজে ২৯৬ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ের অনুমোদ দেওয়া হয়েছে। সেই সঙ্গে স্পট মার্কেট থেকে ৬৪৩ কোটি দুই লাখ ৬৩ হাজার ৮৪০ টাকা ব্যয়ে এক কার্গো এলএনজি আমদানির অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বুধবার (২৭ সেপ্টেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে জাগো নিউজকে এসব তথ্য নিশ্চিত করেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।
সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পাশাপাশি অর্থমন্ত্রীর সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে ‘বরিশাল-ভোলা-লক্ষ্মীপুর জাতীয় মহাসড়কের বরিশাল (চর কাউনিয়া) থেকে ভোলা (ইলিশা ফেরিঘাট) হয়ে লক্ষ্মীপুর পর্যন্ত যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ’ প্রকল্পের প্যাকেজ নম্বর ডব্লিউপি-০৩ এর ভেরিয়েশন প্রস্তাব ভূতাপেক্ষ অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ৩৩ কোটি ৬২ লাখ ৬৪ হাজার ৭২ টাকা।
এদিকে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ‘নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাপানিজ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের জন্য অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পের পূর্তকাজের ভেরিয়েশন প্রস্তাব অনুমোদন দিয়েছে। এতে ব্যয় হবে ২৭০ কোটি ২২ লাখ ৪৭ হাজার ৬০২ টাকা।
একই সঙ্গে ‘বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) (সংশোধন) আইন-২০২১’-এর আওতায় স্পট মার্কেট থেকে (২০২৩ সালের ২২তম) এলএনজি আমদানির প্রত্যাশাগত অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ৬৪৩ কোটি ২ লাখ ৬৩ হাজার ৮৪০ টাকা।
এছাড়া ‘ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন’ প্রকল্পের প্যাকেজ নম্বর ডব্লিউডি-২ এর পূর্তকাজ ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ১৫৪ কোটি টাকা। একই প্রকল্পের ডব্লিউডি-৩ প্যাকেজে ১৪১ কোটি ৫০ লাখ টাকা ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
সুত্র বাসস
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত