অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

লালমোহনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত সুবিধাভোগীদের সঙ্গে জনপ্রতিনিধি ও প্রশাসনের মতবিনিময়

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৬শে সেপ্টেম্বর ২০২৩ রাত ০৮:১৯

remove_red_eye

৪০৩

লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত সামাজিক নিরাপত্তা বেস্টনী ও আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে জনপ্রতিনিধি ও প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে লালমোহন পৌরশহরের সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক মাঠে এ মতবিনিময় সভা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের জন্মই হয়েছে সাধারণ মানুষের কল্যাণের জন্য। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লড়াই-সংগ্রামের মাধ্যমে বাঙালি জাতিকে স্বাধীনতা এনে দিয়েছেন। আর বর্তমানে তার-ই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে এগিয়ে নিচ্ছেন। শেখ হাসিনা বুঝেন দেশের মানুষের দুঃখ-কষ্ট, তাই তিনি নানামুখী পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশের সাধারণ মানুষের সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করেছেন। যার ফলে বর্তমানে দেশের জনগণ শান্তিতে ও নিরাপদে রয়েছে। এই ধারা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনামিকা নজরুলের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলা প্রশাসক মো. আরিফুজ্জামান, পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান, লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইমরান মাহমুদ ডালিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সরকারের সুফলভোগীরা উপস্থিত ছিলেন।

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আরও...