অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

এডিলেড ও পার্থে সোলসের কনসার্টে দর্শকের উচ্ছ্বাস

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৬শে সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:০৫

remove_red_eye

৪৬৫

দেশের ঐতিহ্যবাহী ব্যান্ডদল সোলস ৫০ বছর পূর্তি উপলক্ষে অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে কনসার্টে অংশ নিয়েছে। এরই ধারাবাহিকায় এডিলেড ও পার্থে দুটি কনসার্টে গান পরিবেশন করে সোলস। গত ২৩ সেপ্টেম্বর সোলস লাইভ ইন এডিলেড কনসার্টের আয়োজন করেছে ‘আড্ডা’।

এদিন উডভিলে টাউন হলে সোলস প্রায় দুই ঘণ্টা গান শুনিয়ে দর্শকদের মুগ্ধ করে। এর পরদিনই পার্থ শহরের-কারটিন থিয়েটারে প্রয়াসের আয়োজনে সোলস লাইভ ইন পার্থ কনসার্টে গান পরিবেশন করেন ব্যান্ডটি। এদিন সোলস দর্শকের পছন্দের গান গেয়ে শোনান।

এই দুটি কনসার্টের মধ্যে দিয়ে সোলসের অস্ট্রেলিয়া সফর শেষ হলো। সুবর্ণ জয়ন্তীতে সোলসের অস্ট্রেলিয়া সফর প্রসঙ্গে ব্যান্ডটির প্রধান পার্থ বড়ুয়া বলেন, ‘দুটি শহরে একদিনের ব্যবধানে অনুষ্ঠান করেছি। সত্যি বলতে কী? আমরা শ্রোতাদের গান শোনাতেই এ পরিশ্রম করছি। দর্শকরাও আমাদের দারুণভাবে অনুপ্রাণিত করেছে। এবারের অস্ট্রেলিয়া সফরে সোলস ছয়টি কনসার্টে অংশ নিয়েছে। প্রতিটি অনুষ্ঠানে দর্শকরা সোলসের গানগুলো উপভোগ করেছে।’

এবারের অস্ট্রেলিয়া সফরটি পার্থ বড়ুয়ার কাছে স্মরণীয় হয়ে থাকবে উল্লেখ করে এ গায়ক ও সংগীত পরিচালক বলেন, ‘মেলবোর্নের কনসার্টে সোলসের ৫০ বছর পূর্তিতে একমঞ্চে নকীব ভাইকে পেয়েছি। শুধু তাই নয়, এই অনুষ্ঠানে আমার একমাত্র কন্যা রূপা বড়ুয়া সোলসের সঙ্গে গান করেছে। সবাই তাকে উৎসাহ দিয়েছে। এটা দেখে আমার খুবই ভালো লেগেছে। কন্যার সঙ্গে স্টেজে গাইব, এটা কল্পনা করিনি। সত্যিই আমার জন্য অনেক স্পেশাল।’

চলতি সপ্তাহে পুরো সোলস টিম দেশে ফেরার কথা রয়েছে। এবারের সফরে সোলস টিমে রয়েছেন নাসিম আলী খান, পার্থ বড়ুয়া, মীর মাসুম, আশিকুর রহমান, মারুফ হাসান রিয়েল। সাউন্ড ইঞ্জিনিয়ার শামীম আহমেদ ও লাইটিংয়ে ইভান।

সোলস সুবর্ণ জয়ন্তী উপলক্ষে পাঁচটি গান প্রকাশ করেছে। গানগুলো হলো- সাগরের প্রান্তরে, কিতা ভাইসাব, রিক্সা, যদি দেখো ও হাওয়াই মিঠাই।

সুত্র জাগো

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...