অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩


বুন্দেসলিগা: হ্যারি কেনের হ্যাট্রিকে বায়ার্নের বড় জয়


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৪শে সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:৫৯

remove_red_eye

৪১৬

ইংলিশ অধিনায়ক হ্যারি কেনের হ্যাট্রিকে বুন্দেসলিগায় বোচুমকে ৭-০ গোলে বিধ্বস্ত করেছে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ।
ঘরের মাঠ আলিয়াঁজ এরেনাতে ১২ মিনিটে বায়ার্নের ব্যবধান দ্বিগুন করেন কেন। এরপর দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করেন। ম্যাচ শেষের দুই মিনিট আগে লেরয় সানের লো ক্রস থেকে বায়ার্নের ক্যারিয়ারে প্রথম হ্যাট্রিক পূরণ করেন কেন।
এনিয়ে বুন্দেসলিগা মৌসুমের প্রথম পাঁচ ম্যাচে ছয় গোল করে অনন্য এক রেকর্ড গড়েছেন ইংলিশ এই ফরোয়ার্ড। বায়ার্নের ইতিহাসে জার্মান লিগে প্রথম পাঁচ ম্যাচে এখন সর্বাধিক গোলের মালিক কেন। এর মাধ্যমে তিনি কিংবদন্তী গার্ড মুলার (১৯৬৫), মিরোস্লাভ ক্লোজা (২০০৭) ও মারিও মানজুকিচের (২০১২) রেকর্ড ভঙ্গ করেছেন। এই তিনজনই প্রথম পাঁচ ম্যাচে পাঁচ গোল করেছিলেন।
ম্যাচ শেষে কেন বলেছেন, ‘আমি আমার দায়িত্ব পালন করতে পেরে দারুন খুশী। আশা করছি ক্লাবকে ভবিষ্যতে আরো কিছু দিতে পারবো। এখন পর্যন্ত যা হয়েছে তাতে আমি সন্তুষ্ট।’
বায়ার্ন এনিয়ে বোচুমকে পাঁচ ম্যাচের তিনটিতেই ৭-০ গোলে পরাজিত করলো।
বায়ার্ন ম্যানেজার থমাস টাচেল দলের এই জয়ে সকলের প্রশংসা করে বলেছেন, যোগ্য দল হিসেবেই এত বড় জয় এসেছে।
এরিক ম্যাক্সিম চুপো-মোটিং, মাথিস ডি লিট, লেরয় সানের গোলের পর আরো একবার বদলী বেঞ্চ থেকে উঠে এসে স্কোরশিটে নাম লিখিয়েছেন মাথিস টেল।
এর আগে বুধবার চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচের শেষ ভাগে দুই গোল হজম করেও ৪-৩ ব্যবধানের জয়ের মাধ্যমে ইউরোপীয়ান মিশন শুরু করেছে বায়ার্ন। এবারের মৌসুমে সব মিলিয়ে সাত ম্যাচে দ্বিতীয়বার বেভারিয়ান্সরা কোন গোল হজম না করে মাঠ ছেড়েছে। টেবিলের ১৪তম স্থানে থাকা বোচুম পাঁচ ম্যাচে এখনো জয়বিহীন রয়েছে।
দিনের আরেক ম্যাচে ঘরের মাঠে অভিজ্ঞ ফরোয়ার্ড মার্কো রেয়াসের একমাত্র গোলে উল্ফসবার্গকে পরাজিত করেছে বরুসিয়া ডর্টমুন্ড। পিএসজির বিপক্ষে মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে ২-০ গোলের হার দিয়ে যাত্রা শুরু করেছে ডর্টমুন্ড। সেই ম্যাচের থেকে ছয়টি পরিবর্তন করে কাল মূল দল সাজিয়েছিলেন ডর্টমুন্ড কোচ এডিন টারজিক। অধিনায়ক এমরে কান ছিলেন বদলী বেঞ্চে। রেয়াস প্রথমবার এবারের লিগে শুরুতেই মাঠে নেমেছেন। ডর্টমুন্ডের হয়ে ১১৬ বুন্দেসলিগা গোলের মধ্যে ৬২ বার প্রথম গোল দিয়েছেন রেয়াস।
শনিবার দিনের শেষ ম্যাচে রাফায়েল বোরে ও জাস্টিন নিনমাহর গোলে পিছিয়ে থেকেও কোলনকে ২-১ ব্যবধানে পরাজিত করেছে ওয়ার্ডার ব্রেমেন। ডেভি সেলকের ৩১ মিনিটে এগিয়ে গিয়েছিল কোলন। জার্মানীর ১৯ বছর বয়সী অভিষিক্ত এ্যাটাকার ডেমিওন ডাউন্স বদলী বেঞ্চ থেকে উঠে এসে ম্যাচের শেষভাগে কোলনকে এক পয়েন্ট উপহার দিতে পারতেন। কিন্তু তার হেড পোস্টে লেগে ফেরত আসে। লিভারপুলের সাবেক মিডফিল্ডার নেবি কেইটার ইনজুরি টাইমে ব্রেমেনের হয়ে অভিষেক হয়েছে। এই পরাজয়ে পাঁচ ম্যাচে জয়বিহীন থাকলো কোলন।
বরুসিয়া মোয়েচেনগ্ল্যাডবাখকে ১-০ গোলে পরাজিত করে আরবি লিপজিগ এবারের মৌসুমে জয়ের ধারা ধরে রেখেছে। লিপজিগের হয়ে জয়সূচক গোলটি করেছেন টিমো ওয়ার্নার। এনিয়ে সব ধরনের প্রতিযোগিতায় লিপজিগ সাত ম্যাচে ষষ্ঠ জয় নিশ্চিত করলো। একইসাথে ১২ পয়েন্ট নিয়ে বুন্দেসলিগা টেবিলের শীর্ষ চারেও উঠে এসেছে।
সপ্তাহের মাঝামাঝিতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে অভিষেক হওয়া ইউনিয়ন বার্লিন ২-০ গোলে হফেনহেইমের কাছে পরাজিত হয়েছে। রিয়ালের সাথে দারুন লড়াইয়ের পর ইনজুরি টাইমে জুড বেলিংহামের গোলে ইউনিয়নের ১-০ গোলের পরাজয় নিশ্চিত হয়। ঐ ম্যাচের পর সকলের প্রশংসা কুড়িয়েছে প্রথমবারের মত ইউরোপীয়ান শীর্ষ আসরে খেলতে আসা ইউনিয়ন।

সুত্র বাসস





লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...