বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৩শে মার্চ ২০২০ ভোর ০৪:১০
৭৪৮
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা-ঢাকা নৌ রুটে গ্রিণলাইনের যাত্রী হয়ে রোববার দুপুরে আসা বিদেশ ফেরত দুই যুবক অপরাপর যাত্রীদের তোপের মুখে পড়েন। যাত্রীরা এদের আটকে রেখে হোম কোয়ারেন্টাইনে যেতে বাধ্য করেন। ওয়াটারবাস গ্রিণলাইন সকাল সাড়ে ৮টায় ঢাকার সদরঘাট থেকে ভোলার উদ্দেশ্যে ছাড়ে। ওই দুই যুবক অবাদ ঘোরাফেরা করছিল। বিষয়টি সাধারন যাত্রীদের নজরে এলে তোলপাড় শুরু হয়। দেখা দেয় আতংক। গ্রিণলাইন স্টাফরাও এদের একটি কক্ষে আটকে রাখেন। জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক জানান, লঞ্চযাত্রীরা বিষয়টি তাকে জানান। বিদেশ ফেরত ওই দুইজন বিদেশ থেকে ফেরার পর ঢাকায় হোমকোয়ারেন্টাইনে না থেকে পালিয়ে আসেন। এদের বাড়ি ভোলার লালমোহন ও চরফ্যাশন উপজেলায়। বিকালে এদের বিশেষ নজরদারিতে বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হয়। বাড়িতে এরা ১৪ দিন ঘরবন্দী থাকবেন। রবিবার বিকাল পর্যন্ত এই দুইজনসহ বিদেশ ফেরত ১৬ জনকে হোমকোয়ারেন্টাইনে না থাকার অপরাধে ৯৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত