অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

ভোলায় ২৪ ঘন্টায় আরো ৪৭ জন হোম কোয়ারেন্টাইনে

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৩শে মার্চ ২০২০ ভোর ০৪:০৫

remove_red_eye

৭৪৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক : জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৪৭ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। করোনা প্রতিরোধে এ নিয়ে জেলার ৭ উপজেলায় মোট ২৪৮ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। এদের মধ্যে ওমান, আবুদাবী, সৌদিআরব, ইতালী, জার্মানী, ভারত, মালেশিয়া, সিঙ্গাপুর থেকে আগতরা বেশি। ইতোমধ্যে হোম কোয়ারেন্টাইনে না থাকার দায়ে ১৬ জন বিদেশ ফেরতকে ১ লক্ষ ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে। এর মধ্যে ভোলা সদরে ৫ জনকে ২৬ হাজার টাকা, বোরহানউদ্দিনে ১ জনকে ১০ হাজার টাকা,তজুমদ্দিনে ২ জনকে ১৫ হাজার টাকা,লালমোহনে ১ জনকে ৫ হাজার টাকা,চরফ্যাসনে ৬ জনকে ৪৭ হাজার টাকা এবং মনপুরায় ১ হাজার টাকা অর্থ দÐ করা হয়েছে। তবে সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা গেছে ভোলা জেলায় এ পর্যন্ত ১৪৫৮ জন বিদেশ ফেরত ব্যাক্তি ভোলায় আসেন। এর মধ্যে ভারত থেকে আসা ৫৮২,সৌদি আরব থেকে ১৪৬,ওমান থেকে ১৭০,আরব আমিরাত থেকে ১১৭,কাতার থেকে ১৪১,সিঙ্গাপুর থেকে ৬৭,মালেশিয়া থেকে ৫৫, কুয়েত থেকে ১৩, ইতালি থেকে ৪ জন ব্যাক্তি রয়েছে। এছাড়া থাইল্যান্ড ,শ্রীলঙ্কা, সুদান, দক্ষিণ তিমুর,মাল দ্বীপ, বাহারাইন, দক্ষিন আফ্ররিকা, চীন, জাপান, জার্মান, নেপাল, আমেরিকা, দক্ষিন কোরিয়া, জর্ডান, ক্যানাডা,তুরস্ক, ইরান, গ্রীস, ভ্রনাই, নরওয়ে, রাশিয়া থেকেও ২/৩ জন ভোলায় বাড়ি এমন প্রবাসী রয়েছে।
স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন করে হোম কোয়ারেন্টাইনে থাকাদের মধ্যে সদরে রয়েছেন ১৪ জন, দৌলতখানে ৮, লালমোহনে ২, চরফ্যাশনে ১৮ ও তজুমোদ্দিন উপজেলায় ৫ জন রয়েছেন। এদের মধ্যে একজন ভারততীয় নাগরীক রয়েছেন।
জেলা সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী  বলেন, হোম কোয়ারেন্টাইনে রাখা ব্যাক্তিদের অধিকাংশ বিদেশ ফেরত ও তাদের সংস্পর্সে আসা ব্যাক্তিরা রয়েছেন। তাদের মধ্যে প্রায় সবাই ভালো রয়েছেন। এছাড়া কয়েকজনের জ্বর ও সর্দি কাশি রয়েছে।
সিভিল সার্জন বলেন, ‘করোনা ভাইরাস’ প্রতিরোধে প্রস্তুত রয়েছে ভোলার স্বাস্থ্য বিভাগ। ইতমধ্যে জেলা সদর হাসপাতালে ২০ শয্যার একটি পৃথক করোনা আইসোলেশন ইউনিট খোলা হয়েছে। এছাড়া প্রত্যেক উপজেলা স্বাস্থ্য কমপেক্সে করোনাা ওয়ার্ড (আইসোলেশন) রাখা হয়েছে। গঠন করা হয়েছে  ৮ টি মেডিকেল টিম। এছাড়াও ৮টি কন্ট্রোল রুম খোলা রয়েছে। পুুুরো জেলার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে স্বাস্থ্য বিভাগ।
এদিকে ‘করোনা ভাইরাস’ সংক্রামণ এড়াতে ভোলায়  সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে জেলা প্রশাসন। ইতোমধ্যে হোটেলে রাত্রী যাপন, সকল ধরনের সভা-সমাবেশ ও জন সমাগম  বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। পর্যটন এলাকায় যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
জেলা প্রশাসক মো: মাসুদ আলম সিদ্দিক জানান, সাধারণ মানুষকে সচেতন করতে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। সকল শিক্ষার্থীদের বাড়িতে অবস্থান করতে বলা হচ্ছে। গণসমাবেশ পূর্ব খেলা, মেলা উৎসব স্থগিত করা হয়েছে। চায়ের দোকান, হোটেল রেস্তরা, পার্কে জমায়েতসহ হাত মেলানো ও কোলাকোলি থেকে বিরত খাকতে বলা হয়েছে। বিদেশ ফেরত কোন ব্যাক্তি আসার খবর পাওয়া মাত্র উপজেলা নির্বাহী কর্মকর্তা বা স্বাস্থ্য কর্মকর্তাকে অবহিত করতে বলা হয়েছে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...