অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৭ই অক্টোবর ২০২৬ | ২২শে আশ্বিন ১৪৩৩

বর্তমান সরকারের আমলে শিক্ষাখাতে ব্যাপক উন্নয়ন হয়েছে : শিল্পমন্ত্রী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১০ই সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:২০

remove_red_eye

২৬৬

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, বর্তমান সরকারের আমলে দেশের শিক্ষাখাতে ব্যাপক উন্নয়ন হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দেশের শিক্ষা ব্যবস্থার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে একথা উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকারের আমলেই সম্মানিত হয়েছেন দেশের শিক্ষকরাও।
শিল্পমন্ত্রী শনিবার নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদের হলরুমে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ ও জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষ্যে মনোহরদী উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিম এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শহীদুর রহমান এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার জলিল মিয়াসহ মনোহরদী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।

সুত্র বাসস

একনেকে সৌরবিদ্যুৎকেন্দ্রসহ ১৩ প্রকল্প অনুমোদন

একনেকে সৌরবিদ্যুৎকেন্দ্রসহ ১৩ প্রকল্প অনুমোদন

বিনিয়োগ আকর্ষণে সরকারের ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলারের বিনিয়োগ

বিনিয়োগ আকর্ষণে সরকারের ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলারের বিনিয়োগ

মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা এবং শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য : রাষ্ট্রপতি

মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা এবং শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য : রাষ্ট্রপতি

শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে : ড. মঈন খান

শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে : ড. মঈন খান

নিষিদ্ধ দলের কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না: ডিবিপ্রধান

নিষিদ্ধ দলের কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না: ডিবিপ্রধান

পথশিশু ও ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার: ডা. জাহিদ

পথশিশু ও ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার: ডা. জাহিদ

রসায়নে নোবেল পেলেন অঁরি কাগান ও কেনসো সোয়াই

রসায়নে নোবেল পেলেন অঁরি কাগান ও কেনসো সোয়াই

৭ নভেম্বর সরকারি ছুটি, প্রজ্ঞাপন জারি

৭ নভেম্বর সরকারি ছুটি, প্রজ্ঞাপন জারি

আজ মধ্যরাত থেকে মা ইলিশ রক্ষায় মাছধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

আজ মধ্যরাত থেকে মা ইলিশ রক্ষায় মাছধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

ভোলায় ২টি কাভার্ড ভ্যান থেকে ৮৮ ব্যারেল সোয়াবিন তেল আটক

ভোলায় ২টি কাভার্ড ভ্যান থেকে ৮৮ ব্যারেল সোয়াবিন তেল আটক

আরও...