অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় ২০১ জন হোম কোয়ারেন্টাইনে, শর্ত ভঙ্গে আরো এক প্রবাসীর অর্থদণ্ড


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২২শে মার্চ ২০২০ রাত ০৩:৫৫

remove_red_eye

৭১৩



বাংলার কণ্ঠ প্রতিবেদক : হোম কোয়ারেন্টিনে থাকার সরকারি নির্দেশ না মানায় ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের চর রমেশ এলাকার সৌদি আরব ফেরত এক প্রবাসীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার রাতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এই দণ্ডদেশ দেয়। এনিয়ে গত চার দিনে হোম কোয়ারান্টাইনের শর্ত ভঙ্গের অপরাধে জেলায় ৯ প্রবাসীকে অর্থদণ্ড করা হলো। ভোলা সদর, চরফ্যাশন ও মনপুরা উপজেলার বাকি ওই ৭ জনকে ৪৮ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। ভোলা জেলা প্রশাসক কার্যালয় সূত্রে তথ্য নিশ্চিত করেছেন।এদিকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে গত তিন-সপ্তাহের ব্যবধানে ভোলায় আসা ১৪'শ ৩০ জন প্রবাসীর মধ্যে ২০১ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এর আগে শুক্রবার পর্যন্ত হোম কোয়ারান্টিনে থাকা প্রবাসীর সংখ্যা ছিল ১৭৫ জন।