অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩


চরফ্যাসন ও লালমোহনে ঘূর্ণিঝড়ে ১৫ ঘর বিধ্বস্ত আহত-১০,আশ্রয় কেন্দ্রে খাদ্য বিতরন


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১০ই নভেম্বর ২০১৯ রাত ১২:০৬

remove_red_eye

৯৩৩

বাংলার কন্ঠ প্রতিবেদক : ঘুর্নিঝড় বুলবুলের প্রভাবে দেশের একমাত্র উপকূলীয় দ্বীপজেলা ভোলায় শনিবার সকাল রাত ১১ টা পর্যন্ত থেমে থেমে বৃষ্টি ও হালকা বাতাস হয়েছে। ভোলার দুর্গম চরের মানুষ ঘূর্ণিঝড় বুলবুল আতংক আর উৎকন্ঠায় দিন কাটাচ্ছে। রাত ৯ টার দিকে লালমোহন ও চরফ্যাসনে ঘুর্ণিঝড়ে ১৫ ঘর বিধ্বস্থ হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছে। এদের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কা জনক।
স্থানীয়রা জানান, রাত ৯ টার পর লালমোহন উপজেলার লডহাডিঞ্জ ইউনিয়নের পিয়ারি মোহন গ্রামে হঠাৎ করে ঘুর্নিবাতাসে ৮টি ঘর বিধ্বস্ত হয়। এতে ঘরে চাপা পড়ে সাজেদা বেগম,তারেক,আরিফ,শরিফ,মোস্তাফিজসহ অন্তত ১০ জন আহত হয়। এদের মধ্যে গুরুতরদেরকে চরফ্যাসন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তাদের মধ্যে তারেকের অবস্থা আশংক জনক । লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমি জানান, ঘুর্ণিঝড়ে লালমোহনে লডহার্ডিঞ্জ ইউনিয়নে ৮ জন আহত হয়েছে। এদের মধ্যে ৪ জন চরফ্যাসন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া গজারিয়া বাজারের আশাপাশে এলাকায় ৭০/৮০টি গাছ বিধ্বস্থ হয়।
অপর দিকে চরফ্যাসনের এওয়াজপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহাবুব আলম খোকন জানান, রাত ৯ টার দিকে হঠাৎ করে আগুনের বাতাসের মতো শব্দ করে ঘুর্ণিবাতাস আঘাত হানে। এতে ৭টি ঘর বিধ্বস্ত হয়। এসময় ওই এলাকার রাস্তার গাছপালাও উপড়ে পরেছে বলে জানান তিনি।এছাড়া বড় ধরনের তেমন কোন প্রভাব এখনো পড়েনি।
এদিকে মেঘনা নদী সকালে শান্ত থাকলেও বিকালে উত্তাল হয়ে উঠে। কিন্তু দুর্যোগপূর্ন আবহাওয়ার মধ্যেও ভোলার মেঘনা নদীতে কিছু কিছু জেলে মাছ ধরছে। সব ধরনের নৌ যান বন্ধ থাকায় ভোলা ইলিশা ফেরিঘাটে বহু যাত্রী আটকা পড়ে দুর্ভোগের মধ্যে পড়ে। এছাড়াও ভোলা জেলার বিচ্ছিন্ন দুর্গোম চরাঞ্চলে প্রায় ২ লক্ষাধিক লোক ঝুঁকির মধ্যে রয়েছে।
সকালে সরেজমিনে ভোলার ইলিশা মৌলোভির হাট আশ্রয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, নদীর পাড়ের মানুষ আশ্রয় কেন্দ্রে উঠে। নদীর তীরবর্তী এলাকায় রেডক্রিসেন্ট ও সিপিবির পক্ষ থেকে মাইকে ও সাইরেন বাজিয়ে স্থানীয় লোকজনকে সর্তক করার পাশাপাশি আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য বলা হচ্ছে। দুপুরের পর ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক ইলিশা আশ্রয় কেন্দ্রে শুকনো খাবার বিতরন করেন। তিনি সাংবাদিকদের বলেন, জেলায় এ পর্যন্ত ৩ লক্ষ ২৩ হাজারের বেশী লোক সাইক্রোলন সেল্টারে আশ্রয় নিয়েছে। পাশাপাশি আশ্রয় ৩ বেলা খাবারের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও ইতি মধ্যে নগদ ১০ লক্ষ টাকা,২ শত মেট্রিকটন চাল,২ হাজার শুকনো খাবার প্যাকেট এর বরাদ্ধ পেয়েছেন। এদিকে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব ইলিশা আশ্রয় কেন্দ্র পরিদশৃন করে সাংবাদিকদের বলেন,দুর্যোগ মোকাবেলায় আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রস্তুত নিয়েছে। প্রশাসনের সাথে আওয়ামী লীগের নেতাকর্মীরা কাজ করছেন। অন্যদিকে ভোলার দুর্গম চরাঞ্চলে যে আশ্রয় কেন্দ্র রয়েছে তাতে প্রায় ৭৫ ভাগ স্থানীয় লোকজন আশ্রয় নিতে পারবে এবং বাকীদের স্থানীয় শক্তঘর মসজিদসহ অন্যান্য স্থাপনায় আশ্রয় নিতে পারবে বলে জানান, ভোলা ঘুর্নিঝড় প্রস্তুতি কর্মসূচীর উপ পরিচালক মো: শাহাবাুদ্দিন। এদিকে ভোলা জেলার ৬৬৮টি আশ্রয় কেন্দ্র,৮টি কন্ট্রেল রুম খোলা হয়েছে। গঠন করা হয়েছে ৯২টি মেডিকেল টিম। ১৩ হাজার সেচ্ছাসেবী সদস্য মাঠে নিয়োজিত রয়েছে।
এদিকে সন্ধ্যার পর ভোলার মেঘনা নদীর পানি স্বাভাবিক জোয়ারের চাইতে ৬৯ সেন্টি মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানান,ভোলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশী বাবুল আক্তার। তিনি আরো জানান,ভোলার দৌলতখান উপজেলার চৌকিঘাট এলাকায় ৫০০ মিটার বাঁধ ঝুঁকির মধ্যে রয়েছে। তবে যে কোন পরিস্থিতি মোকাবেলায় তারা প্রস্তুতি নিয়েছে।





লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...