অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩


সততা


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৬ই সেপ্টেম্বর ২০২৩ রাত ১০:৩৬

remove_red_eye

৪৪৪



মোরশেদা বেগম : সততা আমাদের সমাজে দিন দিন দুষ্পাপ্য বন্ধুতে পরিগনিত হতে যাচ্ছে। তাই সৎ মানুষের কদর বাড়ছে। কিন্তু সৎ মানুষের সংখ্যা তার পরও কমছে। এ ধারণার সূত্রপাত বর্তমানে নং, দূর অতীতের কোনো সময়ের। আর এ মধ্য দিয়েই এগিয়ে যাচ্ছে পৃথিবী। তাহলে প্রশ্ন জগতে পারে, সততার আদৌ প্রয়োজনীয়তা আছে কি না? সততা ছাড়া যদি পৃথিবীর উন্নয়ন হয়, মানুষ জীবনের নানাবিধ রসদ সহজে পেতে পারে এবং দেশে দেশে আকাশচুম্বী অট্টালিকা নির্মিত হতে পারে; তাহলে সততার শ্লোগান তুলে অসততাকে ঘৃণ জানানোর প্রয়োজনটা কী?
সততা শব্দের বিপরীত কী শঠতা? আজকাল মানুষের মুখে মুখে বলতে শোনা যায়, শঠতায় ভরে গেছে দেশ। এতই যদি শঠতা, প্রতারণা ও দুনীতি চারদিকে ছড়িয়ে পড়ে, তাহলে সততা সংঘাগুলো কিভাবে টিকে থাকে? আবার সৎ মানুষের সামাজিক কদর যদি বৃদ্ধি পেয়ে থাকে, তাহলে প্রতারকরা কেন সেই মর্যাদা লাভের লোভে কত পথই না খোঁজে ফিরছে। কিন্তু বড্ড হাসি পায়, যখন শোনা যায় মানুষ মম্মান লাভের জন্য শঠতার পথ বেছে নেয়। প্রকৃতপক্ষে সময়ের ব্যবধানে সততায় সম্মান, সঠতায় অপমান।
মানুষের মানুষ হিসেবে জন্মের সাথে কতগুলো মৌলিক গুণের জড়িয়ে থাকে। এসব গুনের অন্যতম সততা। এ জন্য পৃথিবীর অনেক সমাজে মানুষের গুনাবলি হিসেবে সততার কথা উল্লেখ করলে তারা সেটা মানতে নারাজ। তাদের ভাষ্য, সততা মানুষের কোনো গুন নয়। সৃষ্টি হিসেবে মানুষ সৎ হবে- এটাই স্বাভাবিক। মানুষ কীভাবে শঠ হয় এটা তাদের অজানা। সৃষ্টির সেরা জীব হিসেবে সততা মানুষের সহজাত প্রবৃত্তি, বিশেষ কোনো অর্জিত গুন নং। এজন্যই ঐসব দেশের মানুষেরা মনুষ্যত্ববোধ ও সামাজিকতায় পরিপূর্ণ। যেখানে সামাজিক ন্যয়বিচার উত্তমরুপে প্রতিষ্ঠিত এবং সামাজিক অবকাঠামো আর প্রতিষ্ঠান যথাযথ ভাবে কার্যকর। উন্নত, উন্নয়নশীল ও অনুন্নত এসব তকমা বা বিভাজনের মূলভিত্তিটাও বোধহয় মনুষ্যত্ববোধের উন্মেষেই নিহিত।
কারণ ব্যক্তিতে মানবিকতার বিকাঁশ না ঘটলে সমাজ বিভাবে মানবতার পাশে দাঁড়াবে? আমাদের দেশে সততা একটি বড় গুন। কারণ সততার বাজার খুবই মন্দা। এখানে শঠতায় ভরা সততার বাজার শঠের ভিড়ে সৎ লোকেরা তটস্থ। কিন্তু কেউ তা স্বীকার করে না। সব সঠ সৎ সেজে দিব্য অভিনয় করে যাচ্ছে। এটা এই জাতির সবচেয়ে বড় দুর্ভাগ্য। সঠ ব্যক্তি যখন সৎ সেজে সমাকে ধোঁকা দেয় সেই সমাজে ন্যায়বিচার সুদূরপরাহত হয়ে ওঠে। আধুনিক অবকাঠামোতে পরিপূর্ণ সেই সমাজের বাইরে চাকচিক্যে থাকলেও তা সেখানে বসবাসকারী সবাইকে সমানভাবে অলঙ্কৃত করতে পারে না। তাই মিথ্যা আর মিথ্যুকদের তোষামোদে ভরা সমাজ কারো কাঙ্খিত সমাজ হতে পারে না।
আমাদের দেশের সার্টিফিকেটধারীরা গড়পরতায় কিছুটা বেশি শঠ। সাধারণত কম শিক্ষিতার সত্যের পূজারী হয়ে থাকে। তারা ন্যায়-অন্যায়ের বাছবিচার করে। এটা নিয়েও বিতর্ক আছে। শিক্ষিতদের কথা, এরাা সুযোগ পায় না তাই অনেকটা বাধ্য হয়ে সততার পথে হাঁটে। এরা যদি সাটিফিকেট অর্জন করতে পারত তাহলে বেড়াসহ ক্ষেত সাবাড় করত। দেশের আম ও ছালা দুটোই খোয়া যেত। এ বিষয়ে সার্টিফিকেটহীনরা খুব একটা উচ্চবাচ্য করেন না। তাদের কাউকে বলতে শোনা যায়, দেশের সব সম্পদ সার্টিফিকেটধারী দূর্নীতিবাজদের পকেটে গেছে। এরাই দেশের সম্পদ লুন্ঠন করে বিদেশে নিয়ে গেছে। তবে আমাদের সমাজের সম্পদ কে কতটা অবৈধভাবে কুক্ষিগত করছে, তাদের শিক্ষগত যোগ্যতা সম্পর্কে তেমন জানা যায় না। তবে এর পমিান যে দিন দিন বাড়ছে সেটা নিশ্চিত বলা যায়। তাহলে সহজ সমীকরণ ষেটা দাঁড়ায়, সার্টিফিকেটধারী ও সার্টিফিকেটহীন শ্রেণির মাঝে অসৎ হওয়ার একটা নীরব প্রতিযোগিতা আছে। আপাতদৃষ্টিতে মনে হয়, সার্টিফিকেটধারীরা এক্ষেত্রে বিজয়ী হবে। কারণ অসির থেকে মসি শক্তিমান।
সততার স্থান সবার ওপরে। সময়ে সব রং বদলায়। সবুজ ধূসরে আর লাল নীলে পরিনত হয়। কখনো মানুষের দৃষ্টি পরিবর্তন হয়। ইচ্ছায়-অনিচ্ছায় সাদাকে কালো দেখে অথবা কালোকে সাদা। কিন্তু সততা চির সবুজ। শুভ্রতার সুন্দর আলপনায় মোড়ানো। দূর বা কাছ থেকে, ওপরে বা নিচে যেদিক থেকে তাকাই সত্য, শুভ্র, সবুজ, অপরূপ মহিমায় সদা সমাদৃত। সত্রের পথধারী চিরদিন অনন্য মর্যাদার আসনে সমাসীন।

লেখক:  প্রধান শিক্ষক,১৬ নং আজাদ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়,বোরহানউদ্দিন, ভোলা





লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...