অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

বোরহানউদ্দিনে তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৫ই সেপ্টেম্বর ২০২৩ রাত ১১:১৭

remove_red_eye

৪৪৪

বাংলার কণ্ঠ প্রতিবেদক : জেলা তথ্য অফিস ভোলা এর আয়োজনে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি(এপিএ)’র আওতায় বোরহানউদ্দিনে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বোরহানউদ্দিন উপজেলার মানিকা ইউনিয়নের মানিকা মাধ্যমিক বিদ্যালয় হলরুমে জেলা তথ্য অফিসার মো: নুরুল আমিন এর সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
 সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মো: রায়হান-উজ্জামান । বিশেষ অতিথি ছিলেন বোরহানউদ্দিন উপজেলা পরিষদের  ভাইস্ চেয়ারম্যান আলহাজ্ব রাসেল আহমেদ মিয়া, এবং মানিকা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মো: ফারুক। সমাবেশের শুরুতে স্বাগত বক্তব্যে জেলা তথ্য অফিসার মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং, বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, স্মার্ট বাংলাদেশ, মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, ভিশন: ২০৪১ এর লক্ষ্যে ও অর্জনসমূহ এবং ডেঙ্গু প্রতিরোধে করণীয়, শিশুর পানিতে ডুবে মরা প্রতিরোধ, তথ্য অধিকার আইন, মানব পাচার, গুজব, সাম্প্রদায়িকতা, সরকার ও রাষ্ট্রবিরোধী অপপ্রচার এবং অপরাজনীতি প্রতিরোধ, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও নাশকতা, ইভটিজিং, বাল্যবিবাহ ইত্যাদি বিষয় তুলে ধরে বক্তব্য প্রদান করেণ। এছাড়াও গত সোমবার, ০৪ সেপ্টম্বর ২০২৩ জেলা তথ্য অফিসের আয়োজনে বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের ০৩নং ওয়ার্ডের সানুমিয়া বাড়ির উঠানে জেলা তথ্য অফিসারের সভাপতিত্বে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন উপজেলার ভাইস্ চেয়ারম্যান আলহাজ্ব রাসেল আহমেদ মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো: মোস্তফা কামাল, বোরহানউদ্দিন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষীকা রেখা বেগম, এবং মানিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ফারুক সহ প্রমুখ।

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

আরও...