অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৪ই মে ২০২৬ | ৩১শে বৈশাখ ১৪৩৩

ভোলায় অধিক মূল্যে পেঁয়াজ বিক্রি করায় ১০ ব্যবসায়ীর অর্থদণ্ড

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২১শে মার্চ ২০২০ ভোর ০৪:১০

remove_red_eye

৮৮১

অচিন্ত্য মজুমদার : ভোলার দুই উপজেলায় করোনা ভাইরাসকে কেন্দ্র করে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করার দায়ে ১০টি প্রতিষ্ঠানকে ২ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে এ জরিমানা করা হয়।

ভোলা জেলা বাজার কর্মকর্তা মোঃ মোস্তফা সোহেল জানান, দুপুরে ভোলা সদরের কাঁচা বাজার ও খালপাড় সড়কে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির দায়ে মেসার্স সুরমা ট্রেডার্সকে ৫০ হাজার টাকা ও মেসার্স শাহানা ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই অপরাধে ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিক, জসিম উদ্দিন ও মোহাম্মদ জুয়েলকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।এছাড়া বোরহানউদ্দিন উপজেলা বাজারে পেঁয়াজের দাম বেশি রাখায় বিক্রেতা মো: শাহজাহানকে ৫০ হাজার টাকা, মো: এমারানকে ৫০ হাজার টাকা, মো: নজরুল ইসলামকে ১০ হাজার টাকা ও মো: সাকিলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে কুঞ্জের হাট বাজারে পেঁয়াজের দাম বেশি রাখার দায়ে মো: শাজাহানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া খাবার হোটেলে পঁচা গ্রীল বিক্রির দায়ে আল মদিনা হোটেলের মালিক মো: শাহিনকে ৩০ হাজার, নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে মোঃ এরশাদকে ৩০ হাজার টাকা ও সুকন্ঠকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতের বিচারক বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: বশির গাজী এসব রায় দেন। অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির ব্যাপারে জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক জানান, আমরা বাজার নিয়ন্ত্রণের কাজ করে যাচ্ছি। কেউ যাতে গুজব ছড়িয়ে বেশি দামে পণ্য বিক্রি করতে না পারে সে ব্যাপারে কঠোর পদক্ষেপ নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

২০২৭ সালের এসএসসি শুরু ডিসেম্বরেই, রুটিন হবে ৩৮ দিনের

২০২৭ সালের এসএসসি শুরু ডিসেম্বরেই, রুটিন হবে ৩৮ দিনের

১০ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা

১০ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা

হামে ৪৩২ শিশুর মৃত্যু: মায়েদের কোল ভরা রাখাই এখন বড় চ্যালেঞ্জ

হামে ৪৩২ শিশুর মৃত্যু: মায়েদের কোল ভরা রাখাই এখন বড় চ্যালেঞ্জ

যাকে বিয়ে করলেন সাদিক কায়েম

যাকে বিয়ে করলেন সাদিক কায়েম

পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়ায় ভোলায় রবিশস্যের ব্যাপক ক্ষতি

পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়ায় ভোলায় রবিশস্যের ব্যাপক ক্ষতি

ভোলায় জিজেইউএস'র উদ্যোগে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

ভোলায় জিজেইউএস'র উদ্যোগে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে তিন ট্রাক অবৈধ সামুদ্রিক ইলিশ মাছ জব্দ

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে তিন ট্রাক অবৈধ সামুদ্রিক ইলিশ মাছ জব্দ

নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে সরকারের কার্যক্রম নিয়ে ভোলায় জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং

নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে সরকারের কার্যক্রম নিয়ে ভোলায় জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং

ভোলায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

ভোলায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

ভোলায় কোরবানি ঘিরে লাভের আশায় দিন-রাত পরিশ্রম করছেন খামারিরা

ভোলায় কোরবানি ঘিরে লাভের আশায় দিন-রাত পরিশ্রম করছেন খামারিরা

আরও...