অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

লা লিগা: আবারো বেলিংহামের গোলে মাদ্রিদের জয়

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩রা সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:৫০

remove_red_eye

৫৩৬

জুড বেলিংহামের ৯৫ মিনিটের গোলে গতকাল গেতাফের বিপক্ষে লা লিগায় ২-১ গোলের জয় নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। এর ফলে চার মাচে শতভাগ জয় নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রাখলো লস ব্লাঙ্কোসরা।
ইংলিশ মিডফিল্ডার এ নিয়ে চার ম্যাচে পঞ্চম গোল করলেন। ইনজুরিতে থাকা ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়রকে ছাড়া কালই প্রথম ম্যাচ খেলতে মাঠে নেমেছিল  রিয়াল। তার পরিবর্তে  মাঠে নামা জোসেলু সমতায় ফিরিয়েছিলেন কার্লো আনচেলত্তির দলকে । এর আগে সান্তিয়াগো বার্নাব্যুর মাঠে সাবেক মাদ্রিদ স্ট্রাইকার বোয়া মায়োরালের ১১ মিনিটের গোলে সফরকারী গেতাফে এগিয়ে গিয়েছিল। 
এর আগে মাদ্রিদ তাদের প্রথম তিনটি ম্যাচই খেলেছে ঘরের বাইরে। এখনো বার্নাব্যুর সংষ্কার কাজ পুরোপুরি শেষ হয়নি।
ট্রান্সফার উইন্ডোর শেষ দিনে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে নেয়া স্ট্রাইকার ম্যাসন গ্রীনউডকে কাল দলে রাখেনি গেতাফে। ধর্ষনের অভিযোগে ২০২২ সালের জানুয়ারি থেকে ইউনাইটেড গ্রীনউডকে নিষিদ্ধ করেছে। 
মায়োরাল শুরুতেই গেতাফেকে এগিয়ে দিলে হতাশা নেমে আসে মাদ্রিদ শিবিরে। ফ্র্যান গার্সিয়ার ব্যাকপাসে বল কেড়ে দিয়ে ১১ মিনিটে মাদ্রিদ গোলরক্ষক কেপা আরিজাবালাগাকে পরাস্ত করেন মায়োরাল। কার্লোস এ্যালেনার ফাউলে মাদ্রিদ ভেবেছিল বেলিংহাম হয়তোবা পেনাল্টি আদায় করতে পারবে। কিন্তু রেফারির পেনাল্টির সিদ্ধান্ত ভিএআর বাতিল করে দেয়। কোন স্পর্শ লাগার আগেই ইংলিশম্যান পড়ে গিয়েছিলেন। লুকা মড্রিচের একটি ডাইভিং হেড দারুনভাবে রুখে দেন গেতাফে গোলরক্ষক ডেভিড সোরিয়া। এর মাধ্যমে ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় গেতাফে।
কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতে এই লিড আর ধরে রাখা সম্ভব হয়নি। মড্রিচের ক্রস গেতাফে ক্লিয়ার করতে ব্যর্থ হলে জোসেলু মাদ্রিদকে সমতায় ফেরান। গ্যালাকটিকো ক্যারিয়ারে এটাই জোসেলুর প্রথম গোল। গত সপ্তাহে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়া ভিনির পরিবর্তে মূল দলে জায়গা করে নেন এই স্প্যানিশ ফরোয়ার্ড। অভিজ্ঞ মিডফিল্ডার টনি ক্রুস মাদ্রিদকে প্রায় এগিয়ে দিয়েছিলেন। কিন্তু তার লো শট সহজেই ধরে ফেলেন সোরিয়া। সমতায় ফিরে ম্যাচের নিয়ন্ত্রন ধীরে ধীরে নিজেদের করে নেয় মাদ্রিদ। ডানি কারভাহালের শট ক্রসবারের উপর দিয়ে বাইরে চলে যায়। জোসেলুর শক্তিশালী শট একহাতে রক্ষা করেন সোরিয়া। পুরো ম্যাচে সোরিয়ার একমাত্র ভুলটি শেষ পর্যন্ত গেতাফেকে হারের তিক্ত স্বাদ দিয়েছে। লুকাস ভাসকুয়েজের দুর পাল্লার শটে ইনজুরি টাইমে বেলিংহাম দ্রুত নিজের নিয়ন্ত্রনে নিয়ে জালে জড়ালে মাদ্রিদ শিবিরে স্বস্তি ফিরে আসে। ব্যালন ডি’অর জয়ী করিম বেনজেমার বিদায়ে বরুসিয়া ডর্টমুন্ডের সাবেক এই মিডফিল্ডার মাদ্রিদের জন্য ত্রাতা হিসেবে এসেছেন।

সুত্র বাসস

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...