বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৩রা সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:৪৩
৪৬৬
প্রযুক্তি দুনিয়ার খবর যারা রাখেন, তারা ডার্ক ওয়েবের কথা কমবেশি সবাই জানেন। ডার্ক ওয়েব হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের একটি অংশ যা ডার্ক নেটে বিদ্যমান। দৈনন্দিন জীবনে ব্যবহৃত ইন্টারনেটের ৫ থেকে ৬ শতাংশ জুড়ে ডার্ক নেটের ব্যাপ্তি। উন্মুক্ত ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে এটি এক প্রকার লুকায়িত নেটওয়ার্ক। এতে প্রবেশ করতে নির্দিষ্ট সফটওয়্যার, কনফিগারেশন বা অনুমোদনের প্রয়োজন হয়।
হ্যাকারদের আনাগোনাই এখানে বেশি। যারা সাধারণ মানুষ থেকে শুরু করে বিখ্যাত ব্যক্তিদের ব্যক্তিগত তথ্য কেনা বেচা করে। তবে আপনি কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি না হলেও হ্যাকাররা আপনার তথ্য এখানে বিক্রি করতে পারে। আপনি কখন কোথায় কি দেখছেন আপনার মোবাইল ফোন বা অন্যান্য ডিভাইস থেকে তা সবই তারা হ্যাক করে নিচ্ছে। এগুলো অসাধু কাজে ব্যবহার করা হচ্ছে পরবর্তিতে।
তবে কীভাবে জানবেন আপনার কোনো তথ্য ডার্ক ওয়েবে আছে কি না? কীভাবে জানবেন আপনি কোনো হ্যাকারের নজরদারিতে আছেন কি না। গুগল একটি বিশেষ ফিচার এনেছে ব্যবহারকারীদের জন্য। যার ফলে অনলাইনে আপনার সুরক্ষা আরও মজবুত হবে। কোনো ব্যবহারকারীর তথ্য যদি ডার্ক ওয়েবে থাকে তাহলে স্ক্যান করে আপনাকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেবে গুগল।
গুগল ওয়ান সাবস্ক্রাইবারদের অতিরিক্ত সুবিধা দেওয়া হলেও সব ব্যবহারকারীরাই এই ফিচার ব্যবহার করতে পারবেন।
চলুন জেনে নেওয়া যাক কীভাবে কাজটি করবেন-
>> স্ক্যান করার জন্য প্রথমে যেতে হবে onegoogle.com ওয়েবসাইটে
>> এখানে পাবেন একটি ‘ডার্ক ওয়েব রিপোর্ট’ নামে অপশন
>> তারপর ট্রাই নাউ অপশনে ক্লিক করতে হবে।
>> এবার রান স্ক্রিন অপশনে ক্লিক করুন।
>> আপনার ব্যক্তিগত তথ্য যদি ডার্ক ওয়েবে থাকে সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পাঠাবে গুগল এবং প্রয়োজনে কী কী পদক্ষেপ তা জানিয়ে দেবে কোম্পানি। তবে এই সুবিধার জন্য গুগল ওয়ান সাবস্ক্রাইব করতে হবে ব্যবহারকারীদের। গুগল ওয়ান ব্যবহারকারীরা ১০টি মোবাইল নম্বর ইমেইলের ডেটা স্ক্যান করতে পারবেন। যেখানে নন-পেইড সাবস্ক্রাইবাররা ১টি ইমেলের ডেটা স্ক্যান করতে পারবেন।
সাবস্ক্রাইব করতে যা করবেন-
>> এজন্য যেতে হবে গুগল ওয়ান ওয়েবপেজে।
>> তারপর ডার্ক ওয়েব রিপোর্ট সেকশনে ট্যাপ করে সেট-আপ অপশনে ক্লিক করতে হবে।
>> পরবর্তী পেজে কী কী ডেটা আপনি মনিটর করতে চান যেমন নাম, জন্মতারিখ, ফোন নম্বর ইত্যাদি সিলেক্ট করতে হবে।
>> তারপর একটি মনিটরিং প্রোফাইল তৈরি করতে হবে।
>> এবার ডান অপশনে ক্লিক করলেই নোটিফিকেশন পাবেন আপনি।
সুত্র জাগো
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত