চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ৩১শে আগস্ট ২০২৩ রাত ০৯:০৬
৪৮৩
চরফ্যাশন প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, আওয়ামী লীগ কখনও চোরা গলি পথে ক্ষমতায় আসেনি। আওয়ামী লীগের শক্তি দেশের জনগন। এই জনগনকে সাথে নিয়েই ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছে। আগামী নির্বাচনেও জনগনের ভোটে ক্ষমতায় আসবে।
বৃহস্পতিবার দুপুরে চরফ্যাসনে নতুন হার্টিকালচার ও টিস্যুকালচার সেন্টাররের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে স্থানীয় ব্রজগোপাল টাউন হলে উপজেলা পরিষদ আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন,বিএনপি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ক্ষমতায় থেকে সন্ত্রাস, টেন্ডারবাজী, চাঁদাবাজী করে দেশের অর্থনীতি ধংস করে দিয়েছে। তখন আমরা বলেছি তোমরা তোমাদের কবর খুঁড়ছো। সেই কবরে তোমাদেরই পরতে হবে। আমি মনে করি বিএনপি সেই কবরেই আছে। গত ১৫ বছরে বিএনপি সেই কবর থেকে উঠতে পারেনি আগামী দিনেও উঠতে পারবে না।
তিনি আরো ও বলেন , সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হবে, জননেত্রী শেখ হাসিনা উপহার দিবে । এটি সংবিধানের অধিকার । এটার বাহিরে যাওয়ার কোন সুযোগ নাই। নির্বাচন করবে নির্বাচন কমিশন আমরা তাদের সহযোগিতা করবো। জনগন যদি ভোট দেয় আমারা আবারও ক্ষমতায় যাবো। যদি ভোট না দেয় ২০০১ সনে আমরা স্যালুট দিয়ে ক্ষমতা ছেড়ে দিয়েছি। আমারা ক্ষমতা ছাড়তে ভয় পাইনা।
মন্ত্রী বলেন, আগামী ২ তারিখে ঢাকায় একটি সমাবেশ করবো সেই সমাবেশে তরঙ্গ সৃষ্টি হবে। সেই তরঙ্গে বিএনপি জামাতের সকল ষড়যন্ত্র ভেসে যাবে।
সুধী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যুবও ক্রীড়া মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি ।
উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, কৃষি স¤প্রসার অধিদপ্তর (ভারপ্রাপ্ত) মহাপরিচালক মো.তাজুল ইসলাম পাটোয়ারী। ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান,জেলা পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান বিপিএম, প্রমুখ।
এছাড়াও প্রকল্প পরিচালক ড. মো. মেহেদী মাসুদ, ড. মুনসুর আলম খান উপ-সচিব কৃষিমন্ত্রনালয়,উপজেলা নির্বাহী অফিসার নওরীন হক, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র মো, মোরশেদ, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ মনির আহম্মেদ শুভ্রসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।
এর আগে মন্ত্রী উপজেলার জাহানপুর ইউনিয়নে ২৫ একর জমির ওপর ৮৪ কোটি ৮৫ লক্ষটাকা ব্যায়ে চরফ্যাসনে নতুন হার্টিকালচার ও টিস্যুকালচার সেন্টাররের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত