অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

দৌলতখানে উপজেলা আওয়ামীলীগের বিশাল শোডাউন

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ৩১শে আগস্ট ২০২৩ রাত ০৯:০১

remove_red_eye

৩৮৬

দৌলতখান প্রতিনিধি : আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি - জামায়াতের নৈরাজ্য  ঠেকাতে  মাঠে থাকার প্রত্যয়ে সহস্রাধিক মোটরসাইকেল নিয়ে দৌলতখানে আওয়ামীলীগের  বিশাল শোডাউন হয়েছে। বৃহস্পতিবার (৩১ আগস্ট)   বিকাল ৪ টায় উপজেলা আওয়ামী লীগের  সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আলম খান"র নেতৃত্বে দলিলউদ্দিন খায়ের হাট থেকে  শোডাউনটি ভোলার উপ-শহর বাংলাবাজারের ওপর দিয়ে  গুইংগার হয়ে 
 দৌলতখান  উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। 
 
পরে দলীয় কার্যলয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে অডিও কনফারেন্সে  ভোলা-২ আসনের এমপি আলী আজম মুকুল  বলেন, বিএনপি -জামায়াত ও মানবতাবিরোধীরা দেশকে পাকিস্তান ও আফগানিস্তান বানাতে চায়। আজকে আওয়ামী লীগ-এর অঙ্গসহযোগী সংগঠনের সকল  নেতা-কর্মী ঐক্যবদ্ধ  হয়ে রাজপথে আছে। বিগত দিনের চেয়ে আরও বেশি  শক্তিশালী। আগামী দিনেও বিএনপির নৈরাজ্য ঠেকাতে নেতাকর্মীরা  মাঠে  থাকবে। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মনজুর আলম খান,   পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, উপজেলা আওয়ামীলীগের   যুগ্ম সাধারণ সম্পাদক  গোলাম নবী নবু,  সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

আরও...