অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত


অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ২৭শে আগস্ট ২০২৩ রাত ১০:১৮

remove_red_eye

৪৯৭

অচিন্ত্য মজুমদার: ভোলার বোরহানউদ্দিনে মালবাহী কাভার্ডভ্যানের ধাক্কায় মো: ইব্রাহিম (৩৫) নামে এক মোটরসাইকেলে আরোহী নিহত হয়েছে। রবিবার রাত ৮টার দিকে উপজেলার কুঞ্জেরহাট সংলগ্ন লেবুখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত  একই উপজেলার মোঃ রফিজল কাজীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ইব্রাহিম মোটরসাইকেল নিয়ে কুঞ্জেরহাটের উদ্দেশ্যে বের হয়। এসময় লেবুখালী এলাকায় একটি মালবাহী কাভার্ডভ্যান তার মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে সোয়েব গুরুতর আহত হয়। এসময় স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনির হোসেন জানান, কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।