বোরহানউদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ২৭শে আগস্ট ২০২৩ রাত ১০:১৪
৪৪৭
বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ৮ বছরের শিশুকে যৌন নিপিড়নের চেষ্টার অভিযোগে মো. ইউসুফ খন্দকার নামের এক যুবক কে পুলিশ আটক করেছে । শনিবার বিকেলে তাকে উপজেলার কুতুবা ৪নং ওয়ার্ড থেকে বোরহানউদ্দিন থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। ইউসুফ খন্দকার উপজেলার কুতুবা ৪নং ওয়ার্ডের মৃত নজির আহমেদ খন্দকারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ৪নং ওয়ার্ডের খন্দকার বাড়ীতে শনিবার বিকেলে ছোট দুইটি মেয়ে উঠানে খেলা করছিল। তাদের কে মুড়ি দিবে বলে ঘরে নিয়ে যান ইউসুফ খন্দকার। তার ঘরে নিয়ে দরজা বন্ধ করে ছোট মেয়েটির হাতে চিড়নি আর আয়না দিয়ে খেলা করতে বলেন। আর আট বছরের শিশুর মুখ চেপে ধরে যৌন নিপিড়নের চেষ্টা করে ইউসুফ। মেয়েটির ডাক চিৎকারে স্থানীয়রা এসে ইউসুফ কে আটক করে পুলিশ কে খবর দেয়। পরে পুলিশ তাকে আটক করে থানা হেফাজতে নিয়ে আসে। রবিবার সকালে যৌন নিপিড়নের অভিযোগে গ্রেফতারকৃত ইউসুবকে আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়। এদিকে মেয়েটির মা বাদী হয়ে তার মেয়েকে যৌন নিপিড়নের অভিযোগ এনে বোরহানউদ্দিন থানায় মামলা দায়ের করেন।
বোরহানউদ্দিন থানা ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন মিয়া জানান, স্থানীয়রা ইউসুফ খন্দকার কে আটক করে পুলিশের হাতে তুলে দেন। পরে যৌন নিপিড়নের অভিযোগে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত