বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৭শে আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৬:২৩
৮২৯
আগামী ১ সেপ্টেম্বর ঢাকা থেকে জাপানের নারিতায় সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের মাধ্যমে নারিতা রুটে ফ্লাইট পরিচালিত হবে।
রোববার (২৭ আগস্ট) বিমান জানায়, গত ২৫ জুলাই থেকে নারিতা রুটের টিকিট বিক্রি শুরু হয়েছিল। এরমধ্যে গত ১৫ আগস্ট পর্যন্ত ৫ শতাংশ ডিসকাউন্ট মূল্যে টিকিট বিক্রি হয়েছে। অফার ছাড়া ঢাকা থেকে এ রুটের একমুখী সর্বনিম্ন ভাড়া ৭০ হাজার ৮২৮ টাকা থেকে শুরু। রিটার্ন টিকিটের মূল্য শুরু জনপ্রতি ১ লাখ ১১ হাজার ৬৫৬ টাকা থেকে। ঢাকা থেকে সপ্তাহে প্রতি শুক্র, সোম ও বুধবার বিমানের ফ্লাইট নারিতার উদ্দেশে যাত্রা করবে। নারিতা থেকে সপ্তাহে প্রতি শনিবার, মঙ্গল ও বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা ১১টায় ঢাকার উদ্দেশে যাত্রা করবে।
আগামী ১ সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত পৌনে ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের নারিতার উদ্দেশে উড্ডয়ন করবে বিমান।
এর আগে ১৯৭৯ সালে টোকিও রুটে ফ্লাইট চালু করেছিল বিমান। ১৯৮১ সালে সাময়িক বিরতির পর ঢাকা-নারিতা রুটে ফ্লাইট চালাতে শুরু করে বিমান। পরে বাণিজ্যিকভাবে লাভজনক না হওয়ায় ২০০৬ সালে সেটি বন্ধ হয়ে যায়। ১৭ বছর পর ফের চালু হতে যাচ্ছে এই রুট।
সুত্র জাগো
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত