হাসনাইন আহমেদ মুন্না
প্রকাশিত: ২৬শে আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৭:৩৮
৪০৯
হাসনাইন আহমেদ মুন্না : ভোলার দৌলতখান উপজেলায় আজ ‘মা ইলিশ রক্ষা করুন, ইলিশ সম্পদ বৃদ্ধিতে সহায়তা করুন’ শীর্ষক স্লোগান নিয়ে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ বাস্তবায়নে সচেতনতাসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুরে উপজেলার মদনপুর ইউনিয়নের পাটোয়ারী বাজারে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন ভোলার জেলা প্রশাসক আরিফুজ্জামান।
ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে উপজেলা মৎস্য অফিস এ সচেতনতা সভার আয়োজন করে।
জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ভোলার পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক তামিম আল ইয়ামিন, দৌলতখান উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আলম খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা পাঠান মো. সাইদুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহফুজ হাসনাইন প্রমূখ।
এসময় জেলা প্রশাসক বলেন, সরকার মা ইলিশ রক্ষায় কাজ করে যাচ্ছে। নির্দিষ্ট সময়ে ইলিশের বংশ বিস্তারের জন্য ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মা ইলিশ শিকার করলে পরবর্তি সময়ে ইলিশের সংকট দেখা দিবে। তাই নির্ধারিত সময়ে আইন মান্য করে সকলকে ইলিশ শিকার থেকে বিরত থাকতে হবে।
অনুষ্ঠানে জেলে ও মৎস্যজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি
১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান
শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত